Cooper Conolly Stumping

পাকিস্তানের ম্যাচে বিতর্ক, অস্ট্রেলিয়ার ব্যাটারকে ভুল আউট দেওয়ার অভিযোগ আম্পায়ারের বিরুদ্ধে

পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ় শেষ হয়ে গেলেও থামছে না বিতর্ক। অস্ট্রেলিয়ার এক ব্যাটারের আউট নিয়ে চলছে বিতর্ক। আম্পায়ারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৪
Share:

এই স্টাম্পিং নিয়েই বিতর্ক। ছবি: সমাজমাধ্যম।

পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সিরিজ় শেষ হয়ে গিয়েছে। তার পরেও থামছে না বিতর্ক। তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার এক ব্যাটারের আউট নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। আম্পায়ারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন সমর্থকেরা।

Advertisement

তৃতীয় ম্যাচে ১১১ রানে জিতেছে পাকিস্তান। অস্ট্রেলিয়াকে ৩-০ হারিয়ে চুনকাম করেছে তারা। তবে অস্ট্রেলিয়ার কুপার কনোলির আউট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ম্যাচের পর থেকেই।

শূন্য রানে স্টাম্প‌ড হন কনোলি। পাকিস্তানের উইকেটকিপার খাওয়াজা নাফে স্টাম্প করেন। আউট নিয়ে কোনও ধন্দ রয়েছে বলে প্রথমে মনে হয়নি। তৃতীয় আম্পায়ারের সঙ্গে পরামর্শ না করেই লেগ আম্পায়ার আউট দিয়ে দেন কনোলিকে।

Advertisement

তবে রিপ্লে দেখার পর বোঝা যায় কনোলি আউট ছিলেন না। পাকিস্তানের উইকেটকিপার নাফে বাঁ হাতের গ্লাভস দিয়ে স্টাম্প ভেঙে দেন। সেই সময় বল ছিল তাঁর ডান হাতে। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, যে হাতে বল রয়েছে শুধু সেই হাত দিয়েই গ্লাভস ভাঙা যায়। নাফে তা করেননি। ডান হাতে বল থাকার সময়েই তিনি বাঁ হাতে গ্লাভস ভেঙে দেন।

নাফে নিজের ভুল বুঝতে পারেননি। আম্পায়ারেরাও সেই সুক্ষ্ম ভুল ধরতে পারেননি। ফলে পাকিস্তানের ক্রিকেটারদের উচ্ছ্বাসের মাঝে কনোলিকে আউট দিয়ে দেন আম্পায়ার। সমাজমাধ্যমে এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর ক্ষিপ্ত অস্ট্রেলীয় সমর্থকেরা। ওই আম্পায়ারের বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement