IPL 2026

আইপিএলে অবিক্রিত স্টিভ স্মিথ কয়েক ঘণ্টায় আয় করলেন ন’কোটি টাকা! না খেলে কী ভাবে পকেটে এত টাকা পুরলেন অসি ক্রিকেটার

আইপিএলে দল না পেলেও বসে নেই স্টিভ স্মিথ। তিনি খেলছেন পিএসএলে। মুলতান সুলতান্‌স-এর হয়ে বুধবার হায়দরাবাদ কিংসম্যানের বিরুদ্ধে ২০ বলে ৪৬ রান করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৬:৪১
Share:

স্টিভ স্মিথ। —ফাইল চিত্র।

আইপিএলের কোনও দল কেনেনি স্টিভ স্মিথকে। নিলামে তাঁর ন্যূনতম মূল্য ছিল দু’কোটি টাকা। তা-ও আইপিএল শুরু হতে না হতেই প্রায় ন’কোটি টাকা পেয়ে গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। কয়েক ঘণ্টার মধ্যে এই আয় করেছেন তিনি। লাফিয়ে বেড়েছে তাঁর সম্পদের পরিমাণ।

Advertisement

স্মিথের এই আয় ক্রিকেট থেকে নয়। ২০১৫ সালে কোয়ালা নামে অস্ট্রেলিয়ার একটি সংস্থায় বিনিয়োগ করেছিলেন স্মিথ। ১ লাখ অস্ট্রেলীয় ডলারে সংস্থাটির ১০ শতাংশ মালিকানা কিনেছিলেন। সে সময় ভারতীয় মূল্যে তাঁকে বিনিয়োগ করতে হয়েছিল প্রায় ৬৪ লাখ টাকা। গত এক দশকে সংস্থাটি ব্যবসা অনেকটাই বেড়েছে। স্মিথ নতুন করে কোনও বিনিয়োগ না করায় তাঁর অংশীদারি কমে এখন ৩.৯ শতাংশ।

সংস্থার ব্যবসায়িক শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে স্মিথের বিনিয়োগের মূল্যও ক্রমশ বৃদ্ধি পেয়েছে। গত মঙ্গলবার সংস্থাটি আর্থিক বছরের শেষে যে হিসাব দিয়েছে। সেই অনুযায়ী স্মিথের বিনিয়োগের পরিমাণ প্রায় ১ কোটি ১৯ লাখ অস্ট্রেলীয় ডলার। ভারতীয় মূল্যে প্রায় ৭৬ কোটি ৭০ লাখ টাকা। সে দিনই সংস্থাটির শেয়ারের দাম এক লাফে ১১.৭ শতাংশ বৃদ্ধি পায়। তাতে স্মিথের বিনিয়োগের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১ কোটি ৩২ লাখের বেশি অস্ট্রেলীয় ডলার। ভারতীয় মূল্যে প্রায় ৮৫ কোটি ১০ লাখ টাকা। অর্থাৎ শেয়ার বাজার খোলা এবং বন্ধ হওয়ার সময়ের মধ্যেই স্মিথের সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ন’কোটি টাকার কাছাকাছি। অংশীদারির পরিমাণ কমলেও স্মিথ সংস্থাটির চতুর্থ সর্বোচ্চ শেয়ারের অংশীদার।

Advertisement

আইপিএলে দল না পেলেও বসে নেই স্মিথ। তিনি এখন খেলছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। মুলতান সুলতান্‌স-এর হয়ে খেলছেন তিনি। বুধবার হায়দরাবাদ কিংসম্যানের বিরুদ্ধে ২০ বলে ৪৬ রান করেছেন। ২টি চার এবং ৪টি ছয় মেরেছেন অস্ট্রেলীয় ব্যাটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement