IPL 2026

হঠাৎ বদল আইপিএলের সূচিতে, কোন দলের কোন ম্যাচে পরিবর্তন? জানিয়ে দিল ভারতীয় বোর্ড

বিশেষ কারণে আইপিএলের দু’টি ম্যাচের জায়গা বদলে দিল ভারতীয় বোর্ড। তবে ম্যাচের সময় পরিবর্তন করা হয়নি। একটি ম্যাচ হওয়ার কথা আগামী ২৬ এপ্রিল। অন্যটি আগামী ২১মে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৯:১৫
Share:

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

আইপিএলের সূচিতে হঠাৎ পরিবর্তন করল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশেষ কারণে দু’টি ম্যাচের জায়গা বদলে দেওয়া হয়েছে। সোমবার এই পরিবর্তনের কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ শইকীয়া।

Advertisement

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৬ এপ্রিল অহমদাবাদে মুখোমুখি হওয়ার কথা ছিল গুজরাত টাইটান্স এবং চেন্নাই সুপার কিংসের। খেলা শুরু হওয়ার কথা ছিল দুপুর ৩.৩০ থেকে। এই ম্যাচটি ঘরের মাঠে খেলার সুযোগ পাবেন না শুভমন গিলেরা। তাঁদের খেলতে হবে চেন্নাইয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামে। ম্যাচের জায়গা পরিবর্তন করা হলেও সময় অপরিবর্তিত রেখেছে বিসিসিআই।

বদল করা হয়েছে আগামী ২১ মের একটি ম্যাচের জায়গাও। ঘোষিত সূচিতে সে দিন চেন্নাইয়ে মুখোমুখি হওয়ার কথা ছিল সিএসকে এবং গুজরাতের। এই ম্যাচটি আবার ঘরের মাঠে খেলার সুযোগ পাবেন না রুতুরাজ গায়কোয়াড়েরা। ম্যাচ হবে অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে।

Advertisement

চেন্নাই-গুজরাতের দু’টি ম্যাচের জায়গা অদলবদল করেছে বিসিসিআই। ম্যাচের সময় পরিবর্তন করা হয়নি। আগামী ২৬ এপ্রিল অহমদাবাদ-সহ গুজরাতের বিভিন্ন পুরসভার নির্বাচন রয়েছে। নির্বাচনের জন্য সে দিন অহমদাবাদে আইপিএলের ম্যাচ আয়োজনে আপত্তি জানায় স্থানীয় প্রশাসন। একই কারণে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ঝুঁকি নিতে চাননি প্রশাসনিক কর্তারা। দুই ম্যাচের জায়গা অদলবদল করে পরিস্থিতি সামাল দিল বিসিসিআই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement