IPL 2026

কী হল কিছুই বুঝতে পারলাম না! বেঙ্গালুরুর কাছে লজ্জার হারের পর হতবাক দিল্লির অধিনায়ক অক্ষর

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে দাঁড়াতে পারেনি দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং আক্রমণ। লজ্জার হার হয়েছে অক্ষর পটেলদের। এই হারে হতবাক অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১১:২০
Share:

অক্ষর পটেল। ছবি: এক্স।

পর পর দু’ম্যাচে অবাক করেছে দিল্লি ক্যাপিটালস। দু’দিন আগে ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬৪ রান করে হেরেছে তারা। দু’দিন পর সেই মাঠেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাত্র ৭৫ রানে অল আউট হয়ে গিয়েছে তারা। এই লজ্জার হারের পর হতবাক দিল্লির অধিনায়ক অক্ষর পটেলও।

Advertisement

খেলা শেষে অক্ষর বলেন, “কী হল কিছুই বুঝতে পারলাম না। মাথায় কিছু ঢুকছে না। বুঝতে পারছি, যত তাড়াতাড়ি সম্ভব এই হারগুলো মাথা থেকে বার করে দিতে হবে।”

দিল্লির ক্রিকেটারেরা কি হালকা ভাবে নিচ্ছেন প্রতিপক্ষকে? তার খেসারত দিতে হচ্ছে। তেমনটাই ইঙ্গিত অক্ষরের কথায়। তিনি বলেন, “আমাদের এগিয়ে যেতে হবে। পঞ্জাবের বিরুদ্ধে একটা ক্যাচ ধরতে পারলে বা গুজরাতের বিরুদ্ধে একটা রান করতে পারলে পরিস্থিতি কী হত, তা ভাবলে চলবে না। প্রতিটা ম্যাচে লড়তে হবে। আইপিএলে সহজে জেতা যায় না। এটা খুব কঠিন প্রতিযোগিতা। প্রতিপক্ষকে হালকা ভাবে নিলে হবে না। অতীত ভুলে সামনের দিকে এগোতে হবে।”

Advertisement

আইপিএলের শুরুটা বেশ ভাল করেছিল দিল্লি। পর পর দু’ম্যাচ জিতেছিল তারা। পরের ছ’টি ম্যাচের মধ্যে পাঁচটি হেরেছেন অক্ষরেরা। আট ম্যাচের মধ্যে তিনটি জিতে পয়েন্ট তালিকায় সাত নম্বরে দিল্লি। এই পরিস্থিতিতে দলকে ইতিবাচক থাকার পরামর্শ দিয়েছেন অক্ষর। তিনি বলেন, “নেতিবাচক মানসিকতা নিয়ে এগোনো যাবে না। আমাদের ইতিবাচক থাকতে হবে। হারের কথা ভুলে নতুন করে লড়াইয়ে নামতে হবে।”

সোমবার ঘরের মাঠে ব্যাট করতে নেমে ৪ ওভারের মধ্যে ৮ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল দিল্লির। সেখান থেকে অভিষেক পোড়েল, ডেভিড মিলার ও কাইল জেমিসনের ব্যাটে কোনও রকমে সর্বনিম্ন রানে অল আউট হয়ে যাওয়ার লজ্জা কাটায় দিল্লি। ১৬.৩ ওভারে ৭৫ রানে অল আউট হয়ে যায় তারা। জশ হেজ়লউড ১২ রানে ৪ ও ভুবনেশ্বর কুমার ৫ রানে ৩ উইকেট নেন। রান তাড়া করতে বেশি সমস্যা হয়নি বেঙ্গালরুর। ৬.৩ ওভারে ৯ উইকেটে ম্যাচ জিতে যান বিরাট কোহলিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement