IPL 2026

ঘরের মাঠে ব্যাটিং ভরাডুবি দিল্লির, জয়ের জন্য চেন্নাইকে ১৫৬ রানের লক্ষ্য দিলেন অক্ষরেরা

চাপের মুখে দলের ইনিংসের হাল ধরেন ট্রিস্টান স্টাবস এবং সমীর রিজ়ভি। ষষ্ঠ উইকেটে তাঁরা তোলেন ৬৫ রান। তাঁদের জুটিই দিল্লিকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ২১:১৮
Share:

অক্ষর পটেল। —ফাইল চিত্র।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রত্যাশা মতো হল না দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং। প্রথম সারির কোনও ব্যাটারই বলার মতো রান করতে পারলেন না। অক্ষর পটেলদের ইনিংস শেষ হল ৭ উইকেটে ১৫৫ রানে।

Advertisement

ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক। কিন্তু অক্ষরের দলের ব্যাটারেরা তাঁর সিদ্ধান্তের মর্যাদা দিতে পারলেন না। শুরু থেকেই ধারাবাহিক ব্যবধানে উইকেট হারাতে শুরু করে দিল্লি। ৬৯ রানে ৫ উইকেট হারানোর পর দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিলেন ট্রিস্টান স্টাবস এবং ইমপ্যাক্ট সাব সমীর রিজ়ভি।

ওপেন করতে নেমে রান পেলেন না পাথুম নিসঙ্ক এবং লোকেশ রাহুল। নিসঙ্ক ১৫ বলে ১৯ এবং রাহুল ১৩ বলে ১২ রান করে আউট হন। দলকে ভরসা দিতে পারেননি নীতীশ রানা (১৩ বলে ১৫), করুণ নায়ার (১৩ বলে ১৩) এবং অক্ষর (৬ বলে ২)। নুর আহমেদ, মুকেশ চৌধরিদের বল খেলতেই সমস্যায় পড়েন দিল্লির ব্যাটারেরা।

Advertisement

চাপের মুখে দলের ইনিংসের হাল ধরেন স্টাবস এবং রিজ়ভি। ষষ্ঠ উইকেটে তাঁরা তোলেন ৬৫ রান। স্টাবস করেন ৩১ বলে ৩৮। তাঁর ইনিংসে রয়েছে ১টি চার এবং ২টি ছক্কা। শেষ দিকে আশুতোষ শর্মা করেন ৫ বলে ১৪। দু’টি ছয় মারেন তিনি। রিজ়ভি অপরাজিত থাকেন ২৪ বলে ৪০ রান করে। ৪টি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। তাঁর সঙ্গে শেষ পর্যন্ত অরুণ জেটলি স্টেডিয়ামের ২২ গজে ছিলেন মিচেল স্টার্ক (০)।

চেন্নাইয়ের সফলতম বোলার নুরের ২২ রানে ২ উইকেট। ৫ রানে ১ উইকেট জেমি ওভারটনের। ১৯ রানে ১ উইকেট আকিল হোসেনের। ২৯ রানে ১ উইকেট গুরজাপনীত সিংহের। ৩১ রানে ১ উইকেট মুকেশে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement