Imran Khan

ইমরান খানের মুক্তির দাবি তুলে অস্ট্রেলিয়ার মাঠে হাজির সমর্থক, ঢুকতে দেওয়া হল না স্টেডিয়ামে, এগিয়ে এল অসি বোর্ড

আড়াই বছরের বেশি সময় ধরে জেলে বন্দি তিনি। সেই ইমরান খানের মুক্তির দাবি তুলে বার্তা লেখা জার্সি পরে স্টেডিয়ামে ঢুকতে গিয়েছিলেন এক সমর্থক। তাঁকে আটকে দেওয়া হল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৭:১৫
Share:

ইমরান খান। — ফাইল চিত্র।

আড়াই বছরের বেশি সময় ধরে জেলে বন্দি তিনি। সম্প্রতি তাঁর প্রতি হওয়া অত্যাচার নিয়ে সরব পাকিস্তানের সংবাদমাধ্যম। সেই ইমরান খানের মুক্তির দাবি তুলে সেই বার্তা লেখা একটি জার্সি পরে অস্ট্রেলিয়ার স্টেডিয়ামে ঢুকতে গিয়েছিলেন এক সমর্থক। তাঁকে আটকে দেওয়া হল। তবে পাশে দাঁড়িয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

Advertisement

শেফিল্ড শিল্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বনাম ভিক্টোরিয়ার ম্যাচ চলাকালীন লুক ব্রাউন নামে ওই সমর্থক সবুজ রঙের একটি জার্সি পরে স্টেডিয়ামে ঢুকতে যান। জার্সিতে লেখা ছিল, ‘ইমরান খানকে মুক্তি দাও’। রাজনৈতিক বার্তা দিচ্ছেন, এই অভিযোগ তুলে তাঁকে স্টেডিয়ামে ঢুকতে দেননি নিরাপত্তারক্ষীরা। তাঁকে নির্দেশ দেওয়া হয় জার্সি বদলে বা জার্সির ওই অংশ ঢেকে স্টেডিয়ামে ঢোকার। তাতে রাজি হননি ব্রাউন।

এর পরেই এগিয়ে আসে ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা জানায়, ইমরানের বিষয়টি এখন আর রাজনৈতিক নয়, বরং মানবাধিকার সংক্রান্ত। বোর্ডের এক মুখপাত্র বলেন, “ক্রিকেটবিশ্বে ইমরানের স্বাস্থ্য নিয়ে যে চিন্তা রয়েছে তাতে এই বিষয়টি এখন মানবাধিকারের মধ্যে পড়ে। আমরাও সেটা ভেবেই সিদ্ধান্ত নিয়েছি।”

Advertisement

ব্রাউন বলেছেন, “আমি মানছি ওরা নিয়ম অনুসরণ করেছে। কিন্তু ভুল লোককে বেছে নিয়েছে। ক্রিকেটবিশ্বের উচিত ইমরানের পাশে দাঁড়ানো। কী ভাবে নিয়ম বদলানো যেতে পারে সেটা বোর্ড ভাবুক।”

পাকিস্তানকে ১৯৯২ বিশ্বকাপ জেতানো ইমরান ২০২৩-এর অগস্ট থেকে জেলে বন্দি। তাঁর বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি শোনা গিয়েছে, ইমরানের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি চলে গিয়েছে। তার পরেই ইমরানের সঙ্গে খেলা প্রাক্তন ক্রিকেটারেরা একটি যৌথ বিবৃতি উদ্বেগ প্রকাশ করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement