ICC T20 World Cup 2026

ক্রিকেটার গম্ভীর কোনও দিন বিশ্বকাপ, আইপিএল ফাইনাল হারেননি! সেই ট্র্যাডিশন বজায় রাখলেন কোচ গৌতমও

গৌতম গম্ভীর আরও এক বার দেখালেন, ফাইনালে জেতার জন্যই মাঠে নামেন তিনি। ভারতের কোচ হিসাবে দু’বছরে দু’টি আইসিসি ট্রফি জিতলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২২:৫০
Share:

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

ক্রিকেটার হিসাবে যে ধারাবাহিকতা দেখিয়েছিলেন, কোচ হিসাবেও তা বজায় রাখলেন গৌতম গম্ভীর। তিনি আরও এক বার দেখালেন, ফাইনালে জেতার জন্যই মাঠে নামেন তিনি। ভারতের কোচ হিসাবে দু’বছরে দু’টি আইসিসি ট্রফি জিতলেন তিনি। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ এল তাঁর ঝুলিতে।

Advertisement

শুরুটা হয়েছিল ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। প্রথম বার কুড়ি-বিশের বিশ্বকাপের ফাইনালে উঠেই পাকিস্তানকে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে ৭৫ রানের ইনিংস খেলেছিলেন গম্ভীর। চার বছর পর ২০১১ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে ৯৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন বাঁহাতি ব্যাটার।

জাতীয় দলের এই সাফল্য আইপিএলেও বজায় ছিল। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার পর ২০১২ ও ২০১৪ সালের আইপিএল জিতেছিলেন তিনি। তার পর দীর্ঘ দিন ছিল খরা। সেই খরা কাটান মেন্টর গম্ভীর। কেকেআরের মেন্টর হওয়ার পর ২০২৪ সালে দলকে আবার আইপিএল চ্যাম্পিয়ন করেন তিনি।

Advertisement

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সেই সাফল্য তাঁকে ভারতীয় দলের কোচের পদে বসায়। নতুন ভূমিকাতেও সফল গম্ভীর। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই ট্র্যাডিশন এ বারেও বজায় থাকল। রবিবার অহমদাবাদের মাঠে নিউ জ়িল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। গম্ভীর দেখিয়ে দিলেন, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই ফাইনাল খেলতে নামেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement