ICC T20 World Cup 2026

দু’টি সেমিফাইনালের ১০ জনের দল ঘোষণা করল আইসিসি! কারা কোন ভূমিকায় থাকবেন, জানাল বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা

টি-টোয়েন্টি বিশ্বকাপে পর পর দু’দিন দু’টি সেমিফাইনাল ম্যাচ। প্রথমটি কলকাতায়, দ্বিতীয়টি মুম্বইয়ে। এই দুই ম্যাচে কারা আম্পায়ার এবং ম্যাচ রেফারি হিসাবে থাকবেন, জানিয়ে দিল আইসিসি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১২:৫৮
Share:

টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচ কারা পরিচালনা করবেন, জানিয়ে দিল আইসিসি। মঙ্গলবার দু’টি সেমিফাইনালের ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের নাম জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

Advertisement

বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ভারত। বিপক্ষে ইংল্যান্ড। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওই ম্যাচে আম্পায়ারিং করবেন ক্রিস গাফানি এবং আলাউদ্দিন পালেকর। তৃতীয় ও চতুর্থ আম্পায়ার যথাক্রমে অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও পল রাইফেল। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন অ্যান্ডি পাইক্রফট।

২০২৪ বিশ্বকাপের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। সেই ম্যাচেও গাফানি অন্যতম আম্পায়ার ছিলেন। পালেকর এ বারের বিশ্বকাপে ইংল্যান্ডের দু’টি ম্যাচে আম্পায়ার হিসাবে ছিলেন। ভারত-নেদারল্যান্ডস ম্যাচেও তিনি দায়িত্বে ছিলেন।

Advertisement

বুধবার ইডেনে প্রথম সেমিফাইনালে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও নিউ জ়িল্যান্ড। এই ম্যাচে মাঠের দুই আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এব‌ং অ্যালেক্স হোয়র্ফ। কলকাতায় তৃতীয় আম্পায়ার নিতিন মেনন, চতুর্থ আম্পায়ার রড টাকার। ম্যাচ রেফারি জভগল শ্রীনাথ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement