India vs Sri Lanka

৯ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ়‌ খেলতে যাচ্ছে ভারত, প্রকাশ্যে দিনক্ষণ, স্পিনারদের বিরুদ্ধে কঠিন লড়াই শুভমনের দলের

শ্রীলঙ্কা দুই টেস্টের সিরিজ় খেলতে যাচ্ছে ভারতীয় দল। ৯ বছর পর আবার শ্রীলঙ্কায় পা রাখতে চলেছে। শেষ বার ৩-০ ফলে চুনকাম করেছিল শ্রীলঙ্কাকে। তবে এ বার দলের সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ২২:৫২
Share:

শুভমন গিল। — ফাইল চিত্র।

পরের মাসে শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজ় খেলতে যাচ্ছে ভারতীয় দল। শেষ বার ২০১৭ সালে সে দেশে গিয়েছিল তারা। অর্থাৎ ৯ বছর পর আবার শ্রীলঙ্কায় পা রাখতে চলেছে ভারত। শেষ বার ৩-০ ফলে চুনকাম করেছিল শ্রীলঙ্কা। তবে এ বারের দলের সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে।

Advertisement

আগামী মাসের সিরিজ় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। ফলে দুই টেস্টেরই গুরুত্ব রয়েছে। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে ভারত। প্রথম টেস্ট হবে গলে। ১৫ অগস্ট, অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসে ম্যাচ শুরু হবে। দ্বিতীয় টেস্ট শুরু ২৩ অগস্ট থেকে। সেটি হবে কলম্বোয়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দু’বার উঠেছে ভারত। এক বারও জিততে পারেনি তারা। প্রথম বার নিউ জ়িল্যান্ড, দ্বিতীয় বার অস্ট্রেলিয়ার কাছে হারে তারা। এ বছরের নভেম্বরে নিউ জ়িল্যান্ডে টেস্ট সিরিজ় খেলতে যাবে ভারত।

Advertisement

ঘরের মাঠে শ্রীলঙ্কার স্পিনারেরা বরাবরই ভাল খেলেন। সাম্প্রতিক সময়ে তাঁদের রেকর্ড খুবই ভাল। প্রভাত জয়সূর্যের নেতৃত্বে নামবে শ্রীলঙ্কা। পাশাপাশি ধনঞ্জয় ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিসও রয়েছে। শুভমন গিলের দল যে স্পিন খেলতে পারে না, তা প্রমাণ হয়ে গিয়েছে ঘরের মাঠে নিউ জ়িল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরেই। কিন্তু শ্রীলঙ্কার কাছে সিরিজ় হারলে ভারতের ফাইনালে ওঠার স্বপ্ন প্রায় শেষ হয়ে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement