শেষ আপডেট:
৩০ ডিসেম্বর ২০২১ ১৬:৩৪
ম্যাচ জিতল ভারত
পর পর দু’বলে রাবাডা ও এনগিডিকে আউট করলেন অশ্বিন। ১১৩ রানে ম্যাচ জিতল ভারত।
শেষ আপডেট:
৩০ ডিসেম্বর ২০২১ ১৬:১৬
আউট জানসেন
শামির বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট জানসেন।
শেষ আপডেট:
৩০ ডিসেম্বর ২০২১ ১৫:৩২
মধ্যাহ্নভোজের বিরতি
মধ্যাহ্নভোজের বিরতিতে দক্ষিণ আফ্রিকা ১৮২-৭। বাকি দুই সেশনে ভারতের দরকার আর ৩ উইকেট।
শেষ আপডেট:
৩০ ডিসেম্বর ২০২১ ১৫:০৬
মুল্ডার আউট
এ বার আউট মুল্ডার। ভারতের জয় কার্যত নিশ্চিত হতে চলেছে।
শেষ আপডেট:
৩০ ডিসেম্বর ২০২১ ১৪:৫৯
আউট ডি’কক
গুরুত্বপূর্ণ উইকেট পেল ভারত। দক্ষিণ আফ্রিকার শেষ ভরসা ডি’ককও ফিরে গেলেন। সিরাজের দুরন্ত বলে বোল্ড তিনি।
শেষ আপডেট:
৩০ ডিসেম্বর ২০২১ ১৪:৪২
৫৫ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ১৪৮
৫৫ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ১৪৮। এখনও জিততে দরকার ১৫৭ রান।
শেষ আপডেট:
৩০ ডিসেম্বর ২০২১ ১৪:১৮
আউট এলগার
বুমরা ফেরালেন ভয়ঙ্কর হতে থাকা ডিন এলগারকে। ৭৭ রানে আউট তিনি।
শেষ আপডেট:
৩০ ডিসেম্বর ২০২১ ১৪:১৩
৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৩০/৪
৫০ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৪ উইকেটে ১৩০। এলগার ৭৭ ও বাভুমা ১০ রান করে ব্যাট করছেন।
শেষ আপডেট:
৩০ ডিসেম্বর ২০২১ ১৩:৪৪
দক্ষিণ আফ্রিকা ১০৫/৪
৪৩ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৪ উইকেটে ১৯৫। এলগার ৫৮ রান করে খেলছেন।
শেষ আপডেট:
৩০ ডিসেম্বর ২০২১ ১৩:০৯
পঞ্চম দিনের খেলা শুরু
শুরু হল পঞ্চম দিনের খেলা। দক্ষিণ আফ্রিকার জিততে দরকার ২১১ রান। অন্য দিকে বিরাট কোহলীদের জিততে প্রয়োজন ৬ উইকেট।