Harmanpreet Kaur

বিশ্বকাপের আগে ঠাসা সূচি! জুন মাসের আগে জোড়া সফর, পর পর ম্যাচ থাকায় কি বিরক্ত? জবাব অধিনায়ক হরমনপ্রীতের

জুন মাসে ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে ভারতের মহিলা দল। তার আগে পর পর সিরিজ় রয়েছে ভারতের। সেই সূচি নিয়ে মুখ খুললেন হরমনপ্রীত কৌর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৮:৩৭
Share:

হরমনপ্রীত কৌর। —ফাইল চিত্র।

৫০ ওভারের বিশ্বকাপ জেতা হয়ে গিয়েছে। এ বার সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জুন মাসে ইংল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে ভারতের মহিলা দল। তার আগে পর পর সিরিজ় রয়েছে ভারতের। সেই সূচি নিয়ে মুখ খুললেন হরমনপ্রীত কৌর। টানা ম্যাচ থাকায় কি বিরক্ত তিনি?

Advertisement

হরমনপ্রীত অবশ্য উল্টো কথা জানিয়েছেন। তাঁর মতে, পর পর খেলা থাকায় সুবিধা হবে দলের। প্রস্তুতি ভাল ভাবে হয়ে যাবে। একটি অনুষ্ঠানে গিয়ে ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক বলেন, “আমরা সব সময় খেলতে চাই। তাই পর পর ম্যাচ থাকায় ভালই হয়েছে। আমাদের খেলার মধ্যে থাকতে হবে। তবেই আমাদের খেলা আরও ভাল হবে।”

হরমনপ্রীতের আশা, ভবিষ্যতেও এই ধরনের সূচিই তাঁরা পাবেন। তিনি বলেন, “ঠাসা সূচি দেখে আমার আনন্দই হচ্ছে। আশা করছি, ভবিষ্যতেও পর পর ম্যাচ থাকবে। এ রকমই সূচি আমরা পাব।”

Advertisement

গত বছর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এক দিনের বিশ্বকাপ জিতেছে ভারত। দেশের মহিলা ক্রিকেটে এর থেকে বড় মুহূর্ত এখনও পর্যন্ত আসেনি। এ বার জেতাকে অভ্যাসে পরিণত করতে চান হরমনপ্রীত। তিনি বলেন, “আমরা একসঙ্গে কিছু একটা করতে চেয়েছিলাম। ভাল খেলতে চেয়েছিলাম। দেশকে সম্মান এনে দিতে চেয়েছিলাম। সেটা পেরেছি। এ বার এই জয়কে অভ্যাসে পরিণত করতে চাই। ভবিষ্যতে এ রকম অনেক মুহূর্ত তৈরি করতে চাই।”

চলতি বছর ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি, এক দিন ও টেস্ট খেলেছেন হরমনপ্রীতেরা। এক দিনের সিরিজ় ও টেস্ট ম্যাচ হারলেও টি-টোয়েন্টি সিরিজ় জিতেছে ভারত। ১৭ এপ্রিল থেকে দক্ষিণ আফ্রিকায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় শুরু। তার পর ২৮ মে থেকে ইংল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় রয়েছে। সেই সিরিজ়ের পরেই ১৪ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে ভারত। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ পাকিস্তান। তার আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না হরমনপ্রীতেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement