IPL 2026

বৈভবের বয়স কি ১৫ বছরের বেশি? এক ঘটনাতেই প্রমাণ হয়ে গেল সূর্যবংশীর বয়স কত!

বৈভব সূর্যবংশীর বয়স কি সত্যিই ১৫ বছর? এই প্রশ্ন নিয়ে সমাজমাধ্যমে আলোচনা হয়। অবশেষে বোঝা গেল, বৈভবের বয়স আসলে কত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ২০:২১
Share:

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

আইপিএলে বিধ্বংসী ফর্মে রয়েছে বৈভব সূর্যবংশী। এই মুহূর্তে প্রতিযোগিতায় সবচেয়ে বেশি রান করে কমলা টুপির মালিক সে। চার ম্যাচে ৫০ গড় ও ২৬৬.৬৬ স্ট্রাইক রেটে ২০০ রান করেছে ১৫ বছরের বৈভব। তার বয়স কি সত্যিই ১৫ বছর? না আরও বেশি? এই প্রশ্ন নিয়ে সমাজমাধ্যমে আলোচনা হয়। অবশেষে বোঝা গেল, বৈভবের বয়স আসলে কত।

Advertisement

সোমবার সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে রাজস্থান রয়্যালসের। সেই ম্যাচ খেলতে গুয়াহাটি থেকে হায়দরাবাদে উড়ে গিয়েছে দল। বিমানবন্দরে যাওয়ার পথে টিমবাসে বৈভবের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর সেখানেই বোঝা গিয়েছে, সে আসলে কত বড়।

বাসে নিজের আসনে বসে বার বার উপরে থাকা আলো জ্বালাচ্ছিল আর নেবাচ্ছিল বৈভব। কিছুতেই তার পছন্দ হচ্ছিল না। যেন, আলোর সঙ্গে খেলা করছে সে। আলোর পর এসির সুইচ নিয়েও বার বার খেলতে থাকে সে। বৈভবের এই কাজ দেখেই বোঝা গিয়েছে, মাঠে প্রতিপক্ষ বোলারদের রেয়াত না করলেও আসলে সে কিশোর।

Advertisement

মাঠে সতীর্থ ও প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে তার কথা দেখেও বোঝা যায়, বৈভবের বয়স বেশি নয়। এখনও সে পরিস্থিতি বুঝে কথা বলতে শেখেনি। তার মনে যা আসে, সেটাই সে বলে ফেলে। কিন্তু মাঠে অন্য রূপে দেখা যায় তাকে। সামনে জসপ্রীত বুমরাহ থাকুন বা জস হেজ়লউড, কাউকে ভয় পায় না রাজস্থানের ব্যাটার। প্রতিটি ম্যাচে যত ক্ষণ সে ক্রিজ়ে থেকেছে, রাজস্থানের রানের গতি কমেনি। এই বয়সেই সে তারকা হয়ে উঠেছে। কিন্তু মনের ভিতরে থাকা কিশোর বৈভবকে দেখা গিয়েছে মাঠের বাইরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement