India Vs New Zealand

চতুর্থ টি-টোয়েন্টিতে নিউ জ়িল্যান্ডের কাছে ৫০ রানে হার ভারতের, ১৬৫ রানে শেষ সূর্যদের ইনিংস

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় জয় গুয়াহাটির তৃতীয় ম্যাচেই নিশ্চিত করেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছন্দ ধরে রাখাই লক্ষ্য ছিল সূর্যকুমার যাদবদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৮:৩০
Share:

সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।

না-জানলেই নয়
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২২:৩২ key status

আউট কুলদীপ

ডাফির বলে আউট কুলদীপ (১)। ভারত ১৬৫/১০। নিউ জ়িল্যান্ডের কাছে চতুর্থ টি-টোয়েন্টিতে ৫০ রানে হার সূর্যকুমারদের।

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২২:২৭ key status

আউট বুমরাহ

স্যান্টনারের বলে আউট বুমরাহ (৪)। তৃতীয় উইকেট কিউয়ি অধিনায়কের। ভারত ১৬২/৯।

Advertisement
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২২:২৩ key status

আউট অর্শদীপ

সোধির বলে আউট অর্শদীপ (০)। ভারত ১৫৭/৮।

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২২:২১ key status

আউট হর্ষিত

সোধির বলে আউট হর্ষিত (৯)। ভারত ১৫৭/৭য়

Advertising
Advertising
শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২২:১৪ key status

১৫ ওভারে ভারত ১৪৫/৬

রান আউট শিবম (৬৫)। জয়ের জন্য ভারতের দরকার ৩০ বলে ৭১ রান।

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২২:০৭ key status

১৪ ওভারে ভারত ১৩৪/৫

ব্যাট করছেন শিবম (৫৪) এবং হর্ষিত (৪)। জয়ের জন্য ভারতের দরকার প্রয়োজন ৩৬ বলে ৮২ রান।

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২২:০৫ key status

অর্ধশতরান শিবমের

১৫ বলে অর্ধশতরান পূর্ণ করলেন শিবম। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের তৃতীয় দ্রুততম অর্ধশতরানের নজির গড়লেন। প্রথম দুইয়ে যুবরাজ এবং অভিষেক।

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২১:৫৭ key status

১২তম ওভারে ২৯ রান

সোধির এক ওভারে উঠল ২৯ রান। ৩টি ছক্কা, ২টি চার মারলেন শিবম। ভারত ১১৬/৫। ৪৮ বলে ১০০ রান চাই।

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২১:৪৮ key status

আউট রিঙ্কু

ফোক্সের বলে এলবিডব্লিউ রিঙ্কু (৩৯)। ভারত ৮২/৫।

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২১:৪১ key status

১০ ওভারে ভারত ৭৭/৪

ব্যাট করছেন রিঙ্কু (৩৫) এবং শিবম (৮)। জয়ের জন্য দরকার ৬০ বলে ১৩৯ রান।

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২১:৩৬ key status

আউট হার্দিক

স্যান্টনারের বলে আউট হার্দিক (২)। ভারত ৬৩/৪।

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২১:২৭ key status

আউট সঞ্জু

স্যান্টনারের বলে বোল্ড সঞ্জু (২৪)। ভারত ৫৫/৩।

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২১:২৩ key status

ভারত ৬ ওভারে ৫৩/২

পাওয়ার প্লে শেষ। ব্যাট করছেন সঞ্জু (২৩) এবং রিঙ্কু (২২)। 

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২১:১৪ key status

৪ ওভারে ভারত ৩২/২

ব্যাট করছেন সঞ্জু (১১) এবং রিঙ্কু (১৩)। 

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২১:০৮ key status

আউট সূর্যকুমার

ডাফির বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে আউট সূর্যকুমার (৮)। ভারত ৯/২।

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২০:৫৬ key status

শূন্য রানে আউট অভিষেক শর্মা

এই ম্যাচেও প্রথম বলে ছক্কা মারার চেষ্টা করেছিলেন অভিষেক। কিন্তু ব্যাটে-বলে হয়নি। থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে শূন্য রানে আউট হলেন তিনি। প্রথম উইকেট হারাল ভারত। 

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২০:৪৩ key status

২০ ওভারে নিউ জ়িল্যান্ড ২১৫/৭

অপরাজিত থাকলেন মিচেল (৩৯) এবং হেনরি (৬)। ২টি করে উইকেট অর্শদীপ এবং কুলদীপের।

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২০:৩৩ key status

আউট ফোক্স

অর্শদীপের বলে রিঙ্কুর হাতে ক্যাচ দিয়ে আউট ফোক্স (১৩)। ম্যাচে চতুর্থ ক্যাচ নিলেন রিঙ্কু। নিউ জ়িল্যান্ড ১৮২/৭।

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২০:২৩ key status

আউট স্যান্টনার

শর্ট থার্ডম্যান থেকে সরাসরি থ্রোয়ে উইকেট ভাঙলেন হার্দিক। রান আউট স্যান্টনার (১১)। নিউ জ়িল্যান্ড ১৬৩/৬।

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ২০:১৬ key status

আউট চ্যাপমান

বিশ্নোইয়ের বলে আউট চ্যাপম্যান (৯)। নিউ জ়িল্যান্ড ১৫২/৫।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement