ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (বাঁ দিকে) ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। —ফাইল চিত্র।
অনেক চেষ্টা করে ৪২ রানের বেশি করতে পারলেন না শিবম দুবে। তাঁর উইকেট নিলেন জানসেন। ১১১ রানের ভারতের নবম উইকেট পড়ল।
এ বার আউট অর্শদীপ। ৮৮ রানে ভারতের অষ্টম উইকেট পড়ল।
এক ওভারে জোড়া উইকেট মহারাজের। হার্দিকের পর আউট রিঙ্কুও। ৮৬ রানে ভারতের সাত উইকেট পড়ল।
ছক্কা মারতে গিয়ে আউট হার্দিক (১৮)। উইকেট নিলেন কেশব মহারাজ।
ভারতের ব্যাটিং দেখে বোঝা যাচ্ছে, তারা বুঝে গিয়েছে এই ম্য়াচ জেতা অসম্ভব। তাই হারের ব্যবধান যতটা সম্ভব কমানোর চেষ্টায় হার্দিকেরা। নেট রানরেট মাথায় রেখে খেলছে ভারত। ঠুকঠুক করে ব্যাট করছেন হার্দিকেরা।
ভারতীয় ব্যাটারদের সামনে নিখুঁত পরিকল্পনা করে নেমেছেন দক্ষিণ আফ্রিকার বোলারেরা। প্রতিটি বলে গতির হেরফের করছেন তাঁরা। ফলে ভারতীয় ব্যাটারেরা ব্য়াটে-বলে করতেই পারছেন না। কালো মাটির উইকেট কাজে লাগাচ্ছেন এনগিডিরা। সূর্যকে ১৮ রানে আউট করেছেন তিনি। ৫১ রানে ভারতের ৫ উইকেট পড়েছে।
কেন নেওয়া হল সুন্দরকে? বল হাতে দেদার রান দেওয়ার পর ব্যাট হাতেও ব্যর্থ তিনি। ১১ বলে ১১ রান করে আউট হলেন। গম্ভীর যে কেন অক্ষরের পরিবর্তে সুন্দরকে খেলালেন তার জবাব তিনিই দিতে পারবেন। ভারতের উপর আরও চাপ বাড়িয়ে ফিরে গেলেন সুন্দর। ৪৩ রানে ৪ উইকেট হারাল ভারত।
শূন্যের গেরো কাটিয়ে উঠলেও বড় রান পেলেন না অভিষেক। জানসেনের বলে ছক্কা মারতে গিয়ে ১৫ রানে আউট তিনি। ২৬ রানে তৃতীয় উইকেট হারাল ভারত।
দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট তিলক। ১ রানে মার্কো জানসেনের বলে ফিরলেন তিনি। ৫ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে ভারত।
এ বার রান পেলেন না ঈশান। এডেন মার্করামের প্রথম ওভারের চতুর্থ বলে আউট হলেন তিনি। শূন্য রানে প্রথম উইকেট হারাল ভারত।
ইনিংসের শেষ দুই বলে হার্দিককে দুই ছক্কা মারলেন ট্রিস্টান স্টাবস। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান করল দক্ষিণ আফ্রিকা। ২৪ বলে ৪৪ রানে অপরাজিত থাকলেন স্টাবস।
দুর্দান্ত বল করলেন বুমরাহ। সেই পুরনো পেসারকে দেখা গেল অহমদাবাদে। রান আটকালেন। উইকেট নিলেন। চার ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিলেন তিনি।
পেসারেরা বল করতে আসার পর ভারত আবার খেলায় ফিরছে। মার্কো জানসেনকে আউট করলেন অর্শদীপ সিংহ। পাশাপাশি রান তোলার গতিও কমেছে দক্ষিণ আফ্রিকার।
ছক্কা মারতে গিয়ে বরুণের বলে আউট মিলার। ৩৫ বলে ৬৩ রান করলেন তিনি। উইকেট নিলেও বরুণের বল ভাল হচ্ছে না। ঠিক জায়গায় বল ফেলতে পারছেন না তিনি। চার ওভারে ৪৭ রান দিয়েছেন আইসিসি ক্রমতালিকায় বিশ্বের এক নম্বর বোলার।
২৬ বলে অর্ধশতরান ডেভিড মিলারের। ছক্কা মেরে ৫০ করলেন তিনি।
শিবম দুবের বলে পর পর ছক্কা মারতে গিয়ে আউট হলেন ব্রেভিস। ২৯ বলে ৪৫ রান করলেন তিনি। ১১৭ রানে দক্ষিণ আফ্রিকার চতুর্থ উইকেট পড়ল। তবু চিন্তা কমছে না সূর্যের। কারণ, দলের স্পিনারেরা চাপে। তাঁরা রান দিচ্ছেন। বাধ্য হয়ে শিবমদের দিয়ে ওভার শেষ করাতে হচ্ছে।
কেন অক্ষর পটেলকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলালেন গম্ভীরেরা, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বরুণ চক্রবর্তী, সুন্দর, শিবম দুবেদের বিরুদ্ধে দ্রুত রান তুলছেন ব্রেভিস ও মিলার। অক্ষর থাকলে হয়তো জুটি ভাঙতে পারতেন। কিন্তু তিনিই নেই প্রথম একাদশে।
মিলার ২২ বলে ৪০ ও ব্রেভিস ১৮ বলে ২৪ রান করে ক্রিজ়ে রয়েছেন। ভয়ঙ্কর দেখাচ্ছে দুই ব্যাটারকে।