ICC T20 World Cup 2026

তিন রানের জন্য শতরান হাতছাড়া সঞ্জুর, ৫ উইকেটে জিতে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

সুপার এইটে মরণ-বাঁচন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। ম্যাচ ৫ উইকেটে জিতে সেমিফাইনালে ভারত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৮:৩৪
Share:

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব (বাঁ দিকে) এবং ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক শাই হোপ। — ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২২:৪৯ key status

ভারত সেমিফাইনালে

শেষ ওভারের প্রথম দু’বলে ছয় এবং চার মেরে ভারতকে জিতিয়ে দিলেন সঞ্জু। ৯৭ রানে অপরাজিত থাকলেন তিনি। 

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২২:৪২ key status

হার্দিক আউট

চালিয়ে খেলতে গিয়েছিলেন। ব্যাটের কানায় লেগে বল গেল এক্সট্রা কভারে। জোসেফের বলে ক্যাচ নিলেন হোল্ডার। হার্দিক আউট ১৭ রানে।

Advertisement
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২২:২১ key status

আউট তিলক

হোল্ডারকে মারতে গিয়ে হেটমায়ারের হাতে ধরা পড়লেন তিলক (২৭)। ভারত ১৪১/৪।

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২১:৫৫ key status

সূর্যকুমার আউট

বল করতে এসেই সাফল্য পেলেন শামার জোসেফ। দ্বিতীয় বলেই ফেরালেন সূর্যকে। বাউন্ডারির ধারে ক্যাচ ধরলেন রাদারফোর্ড।

ভারত ৯৯-৩।

Advertising
Advertising
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২১:৫৩ key status

সঞ্জুর অর্ধশতরান

চাপের মুখে অর্ধশতরান করলেন সঞ্জু। মোটিকে চার মেরে ৫০ পেরোলেন। ২৬ বলে অর্ধশতরান হল তাঁর।

ভারত ৯৮-২।

Advertisement
শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২১:৩৪ key status

পাওয়ার প্লে-তে ভারত ৫৩-২

একটু চিন্তান্বিত লাগছে ভারতের দুই ব্যাটারকে। চিন্তায় রয়েছে ডাগআউটও। বিশ্বকাপের চাপ কি জাঁকিয়ে বসছে শিবিরে?

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২১:২২ key status

ঈশান আউট

অভিষেকের পর ঈশানও ফিরলেন। হোল্ডারের বলে শট মেরেছিলেন মিড অনে। ক্যাচ ধরলেন হেটমায়ার।

ভারত ৪১-২।

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২১:১৫ key status

অভিষেক আউট

আকিলকে একটি চার এবং দু’টি ছয় মেরেছিলেন সঞ্জু। সেই ওভারেরই শেষ বলে খারাপ শট খেলে আউট হলেন অভিষেক। ১১ বলে ১০ রানে ফিরলেন তিনি।

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২১:০৯ key status

ভারত ২ ওভারে ১২-০

কিছুটা ধীরে শুরু ভারতের দুই ওপেনারের। রান রেট আরও বাড়াতে হবে জিততে গেলে।

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২০:৪৭ key status

ওয়েস্ট ইন্ডিজ় ১৯৫/৪

শেষ দিকে চালিয়ে খেলেও দুশো পেরোতে পারল না ওয়েস্ট ইন্ডিজ়। জিততে গেলে ভারতকে তুলতে হবে ১৯৬।

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২০:৩৯ key status

আবার ক্যাচ ফেললেন অভিষেক

পাওয়েলের ক্যাচ ফেলে দিলেন অভিষেক। একটু দৌড়ে এলেও নাগালেই ছিল বল। সেটাও ধরতে পারলেন না। 

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২০:১৭ key status

রাদারফোর্ড আউট

হার্দিকের বলে অফসাইডে খেলতে গিয়েছিলেন রাদারফোর্ড। ব্যাটের কানায় লেগে বল গেল সঞ্জুর হাতে।

ওয়েস্ট ইন্ডিজ় ১১৯-৪।

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২০:০৩ key status

চেজ় আউট

আবার ধাক্কা দিলেন বুমরাহ। জোরে বোলারের মন্থর বলে আলগা শট খেলতে গিয়েছিলেন চেজ়। কভারে ক্যাচ ওঠে। ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরলেন সূর্য।

ওয়েস্ট ইন্ডি‌জ় ১০৩-৩।

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ২০:০১ key status

হেটমায়ার আউট

বুমরাহের বলে চালিয়ে খেলতে গিয়েছিলেন হেটমায়ার। ব্যাটে সূক্ষ্ম ছোঁয়া লেগে বল পৌঁছয় উইকেটকিপারের হাতে। রিভিউ নিয়েও লাভ হল না।

ওয়েস্ট ইন্ডিজ় ১০৩-২।

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৯:৫৩ key status

আগ্রাসী ওয়েস্ট ইন্ডিজ়

উইকেট হারানোর পরেই চালিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজ়। হাতে এখনও ৯ উইকেট রয়েছে তাদের। ভারতকে দ্রুত ফেরাতে হবে হেটমায়ারকে।

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৯:৪২ key status

হোপ আউট

বরুণের বলে বোল্ড হোপ। ওয়েস্ট ইন্ডিজ়কে প্রথম ধাক্কা দিল ভারত। 

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৯:২৯ key status

পাওয়ার প্লে-তে উইকেট হারাল না ওয়েস্ট ইন্ডিজ়

ক্যারিবিয়ানদের স্কোর ৪৫-০। চেজ় ২০ এবং হোপ ২৫ রানে ব্যাট করছেন।

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৯:২৮ key status

ক্যাচ ফেললেন অভিষেক

লোপ্পা ক্যাচ ফেলে দিলেন অভিষেক। রস্টনের শট সময় নিয়ে অনায়াসে ধরতে পারতেন। সেটাও তালুবন্দি করতে পারলেন না।

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৯:১২ key status

রান আউটের সুযোগ নষ্ট

ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ব্যাটার একই দিকে চলে এসেছিলেন। বরুণ বল না দেখেই ছুড়ে দিলেন। ফলে রান আউটের সুযোগ নষ্ট হল।

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৯:০৭ key status

১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ় ৩-০

অর্শদীপের প্রথম ওভার থেকে মাত্র তিন রান নিলেন হোপ-চেজ়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement