সরাসরি
ICC T20 World Cup 2026

দুই দলই পৌঁছে গেল স্টেডিয়ামে, কলম্বোয় ১৮,০০০ ভারতীয়, ১২,০০০ পাকিস্তানি! দর্শকসংখ্যায় টেক্কা ভারতের

রবিবার শ্রীলঙ্কার কলম্বোতে ভারত বনাম পাকিস্তাম ম্যাচে ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি। সকাল থেকেই মেঘলা আকাশ। কখন বৃষ্টি হতে পারে, সে দিকে নজর রয়েছে ক্রিকেটপ্রেমীদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৬
Share:

স্টেডিয়ামের বাইরে বিক্রি হচ্ছে দু’দলের জার্সি। ছবি: রয়টার্স।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৫ key status

স্টেডিয়ামে পৌঁছে গেল দু’দল

নির্ধারিত সময়েই দু’দল পৌঁছে গিয়েছে স্টেডিয়ামে। কিছু ক্ষণ পরে অনুশীলন শুরু করবে তারা। ভারতীয় দলের সঙ্গে অভিষেক শর্মা রয়েছেন কি না সে দিকে নজর রাখছেন ক্রিকেটপ্রেমীরা। 

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৮ key status

মাঠে ঢুকছেন দর্শকেরা

খেলা শুরুর অনেক আগে থেকেই মাঠে দর্শকেরা ঢুকতে শুরু করেছেন। স্টেডিয়ামের বাইরে ভিড় জমেছে। 

মাঠের বাইরে দর্শকদের ভিড়। ছবি: পিটিআই।

Advertisement
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৮ key status

দর্শকসংখ্যায় টেক্কা ভারতের

কলম্বোর মাঠে খেলা দেখতে গিয়েছেন ১৮ হাজার ভারতীয়। সেখানে পাকিস্তানের দর্শকের সংখ্যা ১২ হাজার। অর্থাৎ, মাঠে ভারতের ছ’হাজার বেশি সমর্থক থাকবেন। এই ৩০ হাজার সমর্থককে সামলাতে দু’হাজার পুলিশ মোতায়েন করেছে শ্রীলঙ্কা প্রশাসন। 

মাঠের বাইরে দর্শকদের ভিড়। ছবি: পিটিআই।

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৩ key status

বৃষ্টির আশঙ্কার মাঝেই মাঠে ভিড় জমাচ্ছেন দর্শকেরা

বৃষ্টি হবে কি হবে না, সেই আশঙ্কা থাকলেও দর্শকদের মধ্যে শুরু হয়ে গিয়েছে উন্মাদনা। খেলা শুরুর বেশ কয়েক ঘণ্টা আগে থেকেই দর্শকেরা ভিড় জমাতে শুরু করেছেন মাঠে। 

মাঠের বাইরে দর্শকদের ভিড়। ছবি: সংগৃহীত।

Advertising
Advertising
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১০ key status

মাঝেমধ্যে উঁকি মারছে সূর্য

মেঘের মধ্যে থেকেই মাঝেমধ্যে উঁকি মারছে সূর্য। তবে বেশি ক্ষণ তা থাকছে না। আবার মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। 

মেঘের মধ্যে থেকে উঁকি মারছে সূর্য। ছবি: সংগৃহীত।

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৬ key status

দুপুর ২.৩০ মিনিটে আবহওয়ার রিপোর্ট কী বলছে?

দুপুর ২.৩০ মিনিটে আবহাওয়ার রিপোর্ট দিয়েছে শ্রীলঙ্কার আবহাওয়া দফতর। সেখানে বলা হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি। কিন্তু মেঘ রয়েছে আকাশে। আবার বিকেল ৫.৩০ মিনিটে আবহাওয়ার রিপোর্ট দেবে আবহাওয়া দফতর। 

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৩ key status

আকাশ মেঘলা

পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই কলম্বোর আকাশ মেঘলা। কখনও কালো মেঘ দেখা যাচ্ছে। আবার কখনও তা একটু কমছে। কিন্তু ক্রমাগত মেঘলা আকাশ থাকায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি। 

কলম্বোর আকাশে মেঘ। ছবি: সংগৃহীত।

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০১ key status

সকাল থেকেই সমুদ্রে বড় ঢেউ

কলম্বোর অবস্থান একেবারে সমুদ্রের পাশে। ফলে সেখানকার আবহাওয়া কেমন থাকবে তার উপর সমুদ্রের প্রভাব থাকে। সকাল থেকেই সমুদ্রে বড় ঢেউ দেখা গিয়েছে। আকাশও সকাল থেকেই মেঘলা। 

কলম্বোর শহরের পাশে সমুদ্রে বড় ঢেউ। ছবি: সংগৃহীত।

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৫ key status

রবিবারের ভারত-পাক ম্যাচে কি ব্যাঘাত ঘটাবে বৃষ্টি?

বিশ্বকাপের অন্যতম বড় ম্যাচ। এই খেলার দিকে নজর রয়েছে ক্রিকেটবিশ্বের। কিন্তু খেলা কি হবে? নাকি বৃষ্টি ব্যাঘাত ঘটাবে? 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement