Bengal Cricket

মহিলাদের ক্রিকেটে বাড়তি নজর বাংলায়! অভিষেক, ঝুলনদের উপস্থিতিতে হয়ে গেল টি২০ প্রতিযোগিতা

বাংলার মহিলাদের আরও বেশি করে ক্রিকেটে উৎসাহিত করতে নতুন পদক্ষেপ এনসিসি ও রাজস্থান ক্লাবের। বিবেকানন্দ পার্কে হল প্রতিযোগিতার ফাইনাল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ২২:৫৩
Share:

দুই দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন ঝুলন গোস্বামী (বাঁ দিক থেকে দ্বিতীয়)। রয়েছেন অভিষেক ডালমিয়া (ডান দিকে)। ছবি: ফেসবুক।

বাড়তি নজর বাংলার মহিলাদের ক্রিকেটে। মহিলাদের আরও বেশি করে ক্রিকেটে উৎসাহিত করতে নতুন পদক্ষেপ এনসিসি ও রাজস্থান ক্লাবের। বিবেকানন্দ পার্কে হল প্রতিযোগিতার ফাইনাল।

Advertisement

বুধবার চন্দ্রলেখা ডালমিয়া নামাঙ্কিত এনসিসি ও রাজস্থান ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাডিং মহিলা টি২০ ক্রিকেট’ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল বিবেকানন্দ পার্কে। সেখানে মুখোমুখি হয়েছিল মা সারদা ও রানি ঝাঁসি নামের দুই দল। ফাইনাল ম্যাচে প্রথম ব্যাট করে মা সারদা তোলে ১৮১ রান। জবাবে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে যায় রানি ঝাঁসি। ১২৬ রানের বিরাট ব্যবধানে জয় লাভ করে মা সারদা।

এই ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী। ছিলেন সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়া। তা ছাড়া এনসিসির সভাপতি পবন ভালোটিয়া, সিএবির প্রাক্তন সহ-সভাপতি অমলেন্দু বিশ্বাস, ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়ার কর্ণধার শান্তনু মিত্র-সহ সিএবির অন্য কর্মকর্তা। বাংলার একাধিক প্রাক্তন মহিলা তারকা ক্রিকেটারও ছিলেন সেখানে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement