Pakistan Super League 2026

‘খেলতে এলে বিপদ হবে!’ বিদেশি ক্রিকেটারদের হুমকি পাক জঙ্গি সংগঠনের, আরও সমস্যায় পাকিস্তান সুপার লিগ

ইতিমধ্যেই পাকিস্তান সুপার লিগে অনেক বিধিনিষেধ জারি হয়েছে। তার মধ্যেই খবর, বিদেশি ক্রিকেটারদের হুমকি দিয়েছে পাকিস্তানের এক জঙ্গি সংগঠন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৬:১২
Share:

পিএসএল ট্রফি। —ফাইল চিত্র।

পাকিস্তান সুপার লিগে সমস্যা বেড়েই চলেছে। ইতিমধ্যেই সেই লিগে অনেক বিধিনিষেধ জারি হয়েছে। এ বার জানা গিয়েছে, পিএসএলে থাকা বিদেশি ক্রিকেটারদের হুমকি দিয়েছে পাকিস্তানের এক জঙ্গি সংগঠন। তাঁদের খেলতে যেতে নিষেধ করা হয়েছে।

Advertisement

‘তেহরিক ই তালিবান পাকিস্তান’-এর নেতা জামাত উল আহরার ‘দ্য সানডে গার্ডিয়ান’-কে বলেছেন, “আমরা বিশ্বের বাকি সব ক্রিকেট বোর্ডকে সতর্ক করে দিতে চাই। দয়া করে আপনাদের দেশের ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগ খেলতে পাঠাবেন না। যদি কারও সঙ্গে কিছু হয়, তা হলে আমাদের কোনও দায় থাকবে না। খেলতে এলে বিপদ হবে।”

আহরার স্পষ্ট করে দিয়েছেন, কিছুতেই যাতে পাকিস্তান সুপার লিগ না হয়, সেটা নিশ্চিত করবেন তাঁরা। আহরার বলেন, “যাতে পাকিস্তান সুপার লিগ না হয়, তার সব চেষ্টা আমরা করব। সেই কারণে ক্রিকেটারদেরও সতর্ক করা হচ্ছে। কেউ খেলতে আসবেন না।”

Advertisement

পাকিস্তান সুপার লিগে এ বার খেলা বিদেশি ক্রিকেটারদের মধ্যে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের মতো তারকা রয়েছেন। ওয়ার্নার করাচি কিংসের অধিনায়ক। স্মিথ রয়েছেন মুলতান সুলতানসে। তা ছাড়া মার্নাস লাবুশেন, মইন আলি, ডেভন কনওয়ে, অ্যাডাম জ়াম্পার মতো ক্রিকেটারও রয়েছেন এ বারের লিগে। তাঁদের প্রত্যেককে সতর্ক করেছেন আহরার।

২৬ মার্চ থেকে শুরু হওয়ার কথা এ বারের পাকিস্তান সুপার লিগ। ফাইনাল ৩ মে। পশ্চিম এশিয়া যুদ্ধের কারণে জ্বালানি সঙ্কট দেখা গিয়েছে। ফলে প্রতিযোগিতা ছয় শহরের বদলে দুই শহরে হবে। দর্শকশূন্য স্টেডিয়ামে হবে খেলা। তার মাঝেই এ বার আর এক সমস্যায় পাকিস্তানের লিগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement