IPL 2024

নাম নেওয়ার সাহস দেখাতে পারেননি, লুকিয়ে বিরাটের স্ট্রাইক রেট নিয়ে মশকরা পাক ক্রিকেটারের

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রান না পাওয়ার জন্য বিরাট কোহলির সমালোচনা করলেন পাক পেসার। বিরাট দ্রুত গতিতে রান করতে পারছেন না বলে ব্যঙ্গ করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ১১:৫০
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

আইপিএলে এখনও পর্যন্ত সব থেকে বেশি রান করেছেন বিরাট কোহলি। কিন্তু বৃহস্পতিবার তিনি রান করতে পারেননি। মাত্র ৩ রান করে আউট হয়ে যান। তার পরেই বিরাটের সমালোচনা করেন পাকিস্তানের পেসার জুনেইদ খান। বিরাটের নাম নেওয়ার সাহস দেখাতে পারেননি। কিন্তু তাঁর স্ট্রাইক রেট নিয়ে মশকরা করেন তিনি।

Advertisement

পাকিস্তানের হয়ে ২২টি টেস্ট খেলেছেন জুনেইদ। এক দিনের ম্যাচ খেলেছেন ৭৬টি। টি-টোয়েন্টি খেলেছেন ন’টি। সেই পেসার সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি বিরাটের নাম না নিলেও লেখেন, “স্ট্রাইক রেট ৩৩.৩৩।” হ্যাশট্যাগে লেখেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বই ইন্ডিয়ান্সের নাম। মুম্বইয়ের বিরুদ্ধে বৃহস্পতিবার বিরাট ৯ বলে ৩ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ৩৩.৩৩। জুনেইদের ইঙ্গিত যে বিরাটের দিকে ছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

এই প্রথম নয়, আগেও বিরাটের সমালোচনা করেছেন জুনেইদ। এ বারের আইপিএলে শতরান করেন বিরাট। কিন্তু সেই রান করতে আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি বল খেলেন তিনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই ইনিংসের পরেই জুনেইদ সমাজমাধ্যমে লিখেছিলেন, “আইপিএলের ইতিহাসে সব থেকে মন্থর শতরান করার জন্য বিরাটকে শুভেচ্ছা।”

Advertisement

এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ৩১৯ রান করেছেন বিরাট। একটি শতরান করেছেন। দু’টি অর্ধশতরান করেছেন। কমলা টুপির মালিক এখন বিরাটই। আইপিএলে ৭৫০০-র বেশি রান রয়েছে তাঁর। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ৪০৩৭ রান করেছেন বিরাট। এমন এক জন ক্রিকেটারকে ব্যঙ্গ করলেন জুনেইদ।

বাঁ হাতি পেসার নিজে ২০১৯ সালের পর আর পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পাননি। জুনেইদ আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ১০৭ ম্যাচে নিয়েছিলেন ১৮৯টি উইকেট। এর মধ্যে লাল বলে ২২ ম্যাচে ৭১টি উইকেট তাঁর। টি-টোয়েন্টিতে ৯ ম্যাচে নেন ৮ উইকেট। ঘরোয়া ক্রিকেটে জুনেইদ শেষ বার খেলেন ২০২২ সালে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement