IPL 2026

‘ধোনি কোথায়’, টসের সময় চেন্নাইয়ের অধিনায়ককে প্রশ্ন শাস্ত্রীর, কী উত্তর দিলেন রুতুরাজ? বিরতিতে দেখা মিলল মাহির

সোমবার অনেকেই আশা করেছিলেন চেন্নাইয়ের শেষ হোম ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনিকে দেখতে পাওয়া যাবে। সেই আশা সফল হয়নি। ম্যাচের আগে রবি শাস্ত্রীও প্রশ্ন করেন অধিনায়ক রুতুরাজকে। ম্যাচের বিরতিতে উত্তর পেয়েছেন শাস্ত্রী এবং সমর্থকেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ২২:৪৫
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: পিটিআই।

সোমবার ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নেমেছে চেন্নাই। অনেকেই আশা করেছিলেন শেষ ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনিকে দেখতে পাওয়া যাবে। সেই আশা সফল হল না। ম্যাচের আগে রবি শাস্ত্রীও প্রশ্ন করেন অধিনায়ক রুতুরাজকে। চেন্নাইয়ের অধিনায়কের জবাবে হতাশ হয়েছেন সমর্থকেরা। তবে ম্যাচের বিরতিতে উত্তর পেয়েছেন শাস্ত্রী এবং সমর্থকেরা।

Advertisement

টসের সময় রুতুরাজকে শাস্ত্রী প্রশ্ন করেন, “আমাকে একটা প্রশ্ন করতেই হচ্ছে। মহেন্দ্র সিংহ ধোনি। কোথায় ও? ও কি খেলছে?” শাস্ত্রী এ কথা বলার সঙ্গে সঙ্গেই চিপক উত্তাল হয়ে ওঠে। সমর্থকেরা চিৎকার করতে থাকেন। কিছু ক্ষণ কথাই বলতে পারেননি রুতুরাজ। কোনও মতে তিনি বলেন, “ও এখানেই রয়েছে। কিন্তু এই ম্যাচ খেলার জন্য ফিট নয়। আমরা চেষ্টা করব এই ম্যাচটা জিততে। তার পর শেষ ম্যাচে কী হবে এখনই বলা যাচ্ছে না।” অর্থাৎ রুতুরাজ ইঙ্গিত দিয়ে রেখেছেন, অহমদাবাদে গুজরাতের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে খেলতেও পারেন ধোনি।

প্রথম ইনিংস শেষ হওয়ার পর চেন্নাইয়ের সব ক্রিকেটারেরা মাঠে আসেন ছবি তোলার জন্য। বাকিদের সঙ্গে এগিয়ে আসেন ধোনিও। তাঁকে দেখেই ফেটে পড়ে চিপক। ধোনিও হাত নাড়াতে থাকেন সমর্থকদের উদ্দেশে। গ্যালারিতে সেই মুহূর্তের সাক্ষী ছিলেন ধোনির স্ত্রী সাক্ষী এবং তাঁদের সন্তান।

Advertisement

ম্যাচের আগেই ধোনির একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেখানে তাঁকে চেন্নাইয়ে অবস্থিত এনএসজি-র আঞ্চলিক দফতরে দেখা গিয়েছে। কমান্ডোদের সঙ্গে কথা বলেছেন, হাসিঠাট্টা করেছেন ধোনি। পাশাপাশি তাঁকে গুলি চালাতেও দেখা গিয়েছে। কমান্ডোর উদ্দেশে মজা করে ধোনি বলেছেন, “এখনও ফিট আছি তাই না?”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement