Bangladesh vs Pakistan

রান আউট হয়ে নিজের দেশেই বিদ্রুপের মুখে পাকিস্তানের সলমন, খোঁচা দিতে ছাড়ল না রাওয়ালপিন্ডি ট্রাফিক পুলিশ

নিজের দেশেই বিদ্রুপের শিকার পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সলমন আলি আঘা। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে রান আউট হওয়ায় খোঁচা রাওয়ালপিন্ডি ট্রাফিক পুলিশের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১২:৫০
Share:

সলমন আলি আঘা। —ফাইল চিত্র।

দ্বিতীয় এক দিনের ম্যাচে রান আউট হয়ে বাংলাদেশের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তানের সলমন আলি আঘা। সেই ঘটনায় মাঠে ক্ষোভপ্রকাশ করে হেলমেট, গ্লাভস ছুড়ে ফেলার শাস্তিও পেয়েছেন। এ বার নিজের দেশেই বিদ্রুপের শিকার হলেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক। রাওয়ালপিন্ডি ট্রাফিক পুলিশও সলমনকে নিয়ে রসিকতা করতে ছাড়ল না।

Advertisement

সাধারণ মানুষকে সচেতন করতে সলমনের রান আউটের ঘটনা ব্যবহার করেছেন রাওয়ালপিন্ডির পুলিশ কর্তারা। সলমনের আউট হওয়ার মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়। তৈরি হয় বিতর্ক। ক্রিকেটপ্রেমীরা পক্ষে-বিপক্ষে দু’রকম মতই দিয়েছেন। অনেকেই আউট হওয়ার জন্য সলমনের দায়িত্বজ্ঞানহীনতা বা অসাবধানতাকে দায়ী করেছেন। পুলিশ কর্তারাও এই মতামতকেই কাজে লাগিয়েছেন।

রাওয়ালপিন্ডি পুলিশ সমাজমাধ্যমে একটি গ্রাফিক পোস্ট করেছে। তাতে রাস্তার উপর সলমনের আউট হওয়ার মুহূর্তের ছবি বসানো হয়েছে। আবছা করে দেওয়া হয়েছে হতাশ সলমনের মুখ। সঙ্গে লেখা হয়েছে, ‘‘রাস্তায় হোক বা খেলার মাঠে, নিরাপত্তার প্রাথমিক বিষয় হল ব্যক্তিগত দায়িত্ববোধ। নিজেকে এবং অন্যদের সুরক্ষিত রাখতে নিজের উপর আস্থা রাখুন। সতর্ক থাকুন এবং যথাযথ সিদ্ধান্ত নিন।’’ বোঝানো হয়েছে, অসাবধানতার ফলে নিজের এবং অন্যের বিপদ ডেকে আনতে পারেন যে কেউ। রাওয়ালপিন্ডি ট্রাফিক পুলিশের এই পোস্ট জয়প্রিয় হয়েছে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

Advertisement

ঘটনাটি পাকিস্তানের ইনিংসের ৩৯ তম ওভারের। বোলার ছিলেন মিরাজ়। ব্যাট করছিলেন মহম্মদ রিজ়ওয়ান। ওভারের চতুর্থ বলটি সোজা খেলেন রিজ়ওয়ান। নন স্ট্রাইকিং প্রান্তে থাকা সলমন বলের সামনে থেকে সরে যান। মিরাজ় বলটি পা দিয়ে আটকান। সেটি থামার আগেই ক্রিজ়ের বাইরে থাকা সলমন হাত দিয়ে তুলতে যান। সেই সুযোগে মিরাজ় দ্রুত বল তুলে উইকেটে ছুড়ে দেন। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে আউট হন সলমন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement