IPL 2026

আইপিএলে নজির শুভমনের, টপকে গেলেন কোহলিকে, টানা দ্বিতীয় অর্ধশতরানে দলকেও জেতালেন গিল

চোটের জন্য প্রথম ম্যাচ খেলতে পারেননি। আইপিএলে ফেরার পর থেকে রানের মধ্যেই রয়েছেন শুভমন গিল। রবিবার আইপিএলে টানা দ্বিতীয় অর্ধশতরান করে শুধু দলকেই জেতালেন না, নিজেও একটি নজির গড়ে ফেললেন শুভমন। সেটি কী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৯:২৭
Share:

শুভমন গিল। ছবি: পিটিআই।

চোটের জন্য প্রথম ম্যাচ খেলতে পারেননি। আইপিএলে ফেরার পর থেকে রানের মধ্যেই রয়েছেন শুভমন গিল। রবিবার আইপিএলে টানা দ্বিতীয় অর্ধশতরান করে শুধু দলকেই জেতালেন না, নিজেও একটি নজির গড়ে ফেললেন শুভমন। আইপিএলে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে চার হাজার রান করলেন তিনি। টপকে গিয়েছেন বিরাট কোহলিকে।

Advertisement

আইপিএলে চার হাজার রান অনেক ক্রিকেটারেরই রয়েছে। সবচেয়ে কম ইনিংসে এই কীর্তি অর্জন করার তালিকায় শুভমন ভারতীয়দের মধ্যে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। আইপিএলে ১১৮তম ইনিংসে চার হাজার রান পূরণ করলেন শুভমন। শীর্ষে রয়েছেন কেএল রাহুল। তিনি ১০৫ ইনিংসে চার হাজার রান পূরণ করেছিলেন। শুভমন তাঁর থেকে অনেকটাই পিছনে।

কোহলি ১২৮তম ইনিংসে চার হাজার রান করেছিলেন। সুরেশ রায়না এবং গৌতম গম্ভীর ১৪০টি করে ইনিংস নিয়েছিলেন। এটি ছিল ভারতীয়দের তালিকা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে দ্রুততম চার হাজার রান করার নজির ক্রিস গেলের। তিনি নিয়েছিলেন ১১২টি ইনিংস। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং ইংল্যান্ডের জস বাটলার যথাক্রমে ১১৪ এবং ১১৬টি করে ইনিংস নিয়েছিলেন। মিলিত তালিকায় এঁদের পরে রয়েছেন শুভমন।

Advertisement

রবিবারের ম্যাচে চার হাজার রান পূরণ করতে শুভমনের মাত্র ২৫ রান দরকার ছিল। গুজরাতের পঞ্চম ওভারে মহম্মদ শামির বলে রান নিয়ে এই কীর্তি অর্জন করেন শুভমন। ভারতের মধ্যে ১৪তম এবং বিশ্বের মধ্যে ১৯তম ব্যাটার হিসাবে আইপিএলে চার হাজার বা তার বেশি রান করার কীর্তি অর্জন করেছেন শুভমন। রানের বিচারে সবচেয়ে আগে কোহলি। তিনি ২৭০টি আইপিএল ম্যাচে ৮৭৯০ রান করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement