IPL 2026

প্রথম বলেই চালাতে গিয়ে আউট! ‘গোল্ডেন ডাক’ অভিষেক, বৈভবের, আইপিএলে একই ম্যাচে ব্যর্থ দুই ব্যাটার

হায়দরাবাদ-রাজস্থান ম্যাচে নজর ছিল তাঁদের দু’জনের দিকেই। অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী, কেউই আনন্দ দিতে পারলেন না সমর্থকদের। দু’জনেই ‘গোল্ডেন ডাক’ উপহার দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ২২:৪৫
Share:

(বাঁ দিকে) আউট হয়ে ফিরছেন অভিষেক। সোমবার বৈভবের আউট হওয়ার মুহূর্ত (ডান দিকে)। ছবি: পিটিআই।

সোমবার হায়দরাবাদ-রাজস্থান ম্যাচে নজর ছিল তাঁদের দু’জনের দিকেই। কে কাকে ছাপিয়ে যেতে পারেন সে দিকে চোখ রেখেছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশী, কেউই আনন্দ দিতে পারলেন না সমর্থকদের। দু’জনেই প্রথম বলে আউট হয়েছেন। ‘গোল্ডেন ডাক’ উপহার দিয়েছেন।

Advertisement

প্রথমে আউট হন অভিষেক। সেটি ছিল ম্যাচের প্রথম বল। জফ্রা আর্চার বাউন্সার দিয়েছিলেন। বলটি রেখেছিলেন অফস্টাম্পের সামান্য বাইরে। অভিষেক প্রথম বলেই এগিয়ে এসে আড়াআড়ি ভাবে ব্যাটটি চালিয়ে দেন। রবি বিশ্নোই দাঁড়িয়েছিলেন থার্ডম্যানে। লোপ্পা ক্যাচ ধরেন তিনি। প্রথম বলে চালিয়ে খেলতে গিয়ে আগেও আউট হয়েছেন অভিষেক। এ দিনের ইনিংস বোঝাল, কেন সব বলেই চালাতে নেই।

কথাটা ব্যতিক্রম নয় বৈভবের ক্ষেত্রেও। তারও একটা প্রবণতা রয়েছে প্রথম বল থেকেই চালানোর। হায়দরাবাদের আনকোরা বোলার প্রফুল হিঙ্গে বলটি রেখেছিল বৈভবের শরীর লক্ষ্য করে। বল ভাল করে না দেখেই পুল মারতে যায় বৈভব। ব্যাটের কানায় লেগে বল আকাশে উঠে যায়। উইকেটকিপার সলিল অরোর তৈরিই ছিলেন। তিনি এগিয়ে এসে সহজ ক্যাচ ধরেন।

Advertisement

বৈভব আউটের সময় হায়দরাবাদের মালিক কাব্য মরানের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। বৈভবের শটের পরেই তিনি উত্তেজনায় আসন ছেড়ে দাঁড়িয়ে পড়েন। ক্যাচ নেওয়ার পর লাফাতে থাকেন। কাব্যর আচরণেই বোঝা গিয়েছিল এই উইকেট গোটা হায়দরাবাদ দলের কাছে কতটা মূল্যবান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement