India vs Pakistan

ভারত-পাকিস্তান বরফ গলল না! বিশ্বকাপেও হল না করমর্দন, টসের পর দুই অধিনায়ক সূর্য এবং সলমন হাঁটলেন দুই দিকে

টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের অধিনায়ক সলমন আঘার সঙ্গে হাত মেলালেন না সূর্যকুমার যাদব। গত বছর এশিয়া কাপের তিনটি ম্যাচে যে জিনিস দেখা গিয়েছিল, সেটাই দেখা গেল বিশ্বকাপের ম্যাচেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৪
Share:

হেঁটে যাওয়ার সময়ে হাত মেলাচ্ছেন না দুই অধিনায়ক। ছবি: সমাজমাধ্যম।

টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের অধিনায়ক সলমন আঘার সঙ্গে হাত মেলালেন না সূর্যকুমার যাদব। রবিবার টসের সময় বিপক্ষ অধিনায়কের সঙ্গে করমর্দন এড়িয়ে গেলেন তিনি। গত বছর এশিয়া কাপের তিনটি ম্যাচে যে জিনিস দেখা গিয়েছিল, সেটাই দেখা গেল বিশ্বকাপের ম্যাচেও। যদিও ম্যাচের আগের দিন সূর্যকুমারের কথায় ইঙ্গিত ছিল, করমর্দন হতে পারে।

Advertisement

ম্যাচ শুরু হওয়ার আগেই সংবাদ সংস্থাকে বোর্ডের এক সূত্র বলে দেন, “করমর্দন না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাই থাকবে।” ম্যাচের পরেও দুই দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা হাত মেলাবেন না।

রবিবার সলমনের সঙ্গে হাত মেলাবেন কি না, সেই প্রশ্নের জবাবে সূর্যকুমার বলেছিলেন, “২৪ ঘণ্টা অপেক্ষা করুন। আমরা এখানে ভাল ক্রিকেট খেলতে এসেছি। ওই ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব। আপাতত ভাল করে খাব, ভাল করে ঘুমোব। তাই ২৪ ঘণ্টা অপেক্ষা করতেই হবে।”

Advertisement

সলমনকে এই প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, “দেখাই যাক কাল কী হয়। তবে ম্যাচটা যেন সঠিক মেজাজে খেলা হয়। আমার ব্যক্তিগত মতামতের কোনও অর্থ নেই। অতীতে যে ভাবে ক্রিকেট খেলা হয়েছে, সে ভাবেই খেলা উচিত। এটা (করমর্দন) নিয়ে ওরা সিদ্ধান্ত নিক।”

গত বছর পহেলগাঁও হত্যাকাণ্ড এবং অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। তিন বারের সাক্ষাতে এক বারও দুই অধিনায়ক হাত মেলাননি। একই জিনিস দেখা গেল বিশ্বকাপের ম্যাচেও। বোঝাই গিয়েছে, ভারতের অবস্থানে কোনও বদল হয়নি।

যদিও দু’দেশের ক্রিকেটারদের ব্যক্তিগত সম্পর্কে এতটা শীতলতা নেই। ম্যাচের আগে রিঙ্কু সিংহ এবং ফাহিম আশরফকে হাসাহাসি করতে দেখা গিয়েছে। সাহিবজ়াদা ফারহানের ব্যাটিং মন দিয়ে লক্ষ করেছেন বরুণ চক্রবর্তী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement