Vaibhav Sooryavanshi

মেজাজ হারাল বৈভব! দল হারতেই বিপক্ষের ক্রিকেটারকে ধাক্কা, ভারত বনাম শ্রীলঙ্কা ‘এ’ ম্যাচে বিতর্ক, সুপার ওভারে হার তিলকদের

বিতর্ক তৈরি হল ভারত এ বনাম শ্রীলঙ্কা এ দলের ম্যাচে। সুপার ওভারে ভারতের হারের পর দুই দলের ক্রিকেটারেরা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। তখনই শ্রীলঙ্কার এক ক্রিকেটারকে ধাক্কা মারে বৈভব।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৯:০৮
Share:

বৈভব সূর্যবংশী। ছবি: পিটিআই।

বিতর্ক তৈরি হল ভারত এ বনাম শ্রীলঙ্কা এ দলের ম্যাচে। সোমবার ডাম্বুলায় মুখোমুখি হয়েছিল দুই দল। সুপার ওভারে ভারতের হারের পর দুই দলের ক্রিকেটারেরা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। তখনই শ্রীলঙ্কার এক ক্রিকেটারকে ধাক্কা মারে বৈভব। ম্যাচটি হেরেছে ভারত।

Advertisement

সুপার ওভারে শেষ বলে জিততে আট রান দরকার ছিল ভারতের। বৈধ বল হলে ক্রিকেটের নিয়মে এই ম্যাচ জেতা সম্ভব ছিল না ভারতের। তা হয়ওনি। শেষ বলে কোনও রান নিতে পারেনি বৈভব। এর পর শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানোর আগে বিপক্ষের এক ক্রিকেটারকে ধাক্কা মারে বৈভব। সঙ্গে সঙ্গে বৈভবের সতীর্থ সূর্যাংশ শেড়গে এসে তাকে সরিয়ে নিয়ে যান।

শেষ ওভার করতে এসেছিলেন কুগাতাস মথুলান। শেষ বলটি তিনি ইয়র্কার দেন। বৈভব রান করতে পারেননি। এর পর মথুলানের উল্লাসই হোক বা অন্য কোনও কারণ, বৈভব তা মানতে পারেনি। সে সটান গিয়ে ধাক্কা দেয় ক্রিকেটারকে।

Advertisement

সূর্যাংশ ছাড়াও এগিয়ে আসেন শ্রীলঙ্কার নিরোশন ডিকওয়েলা। দু’জনে মিলে বৈভবকে অন্য দিকে সরিয়ে নিয়ে যান। এর পর ক্রিকেটারেরা একে অপরের সঙ্গে হাত মেলান। বৈভবকে তবু সামলানো যাচ্ছিল না। সতীর্থেরা এসে তাকে শান্ত করেন। কেউ কেউ বলছেন, অনেক ক্ষণ ধরেই বৈভবকে উত্ত্যক্ত করার চেষ্টা করছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটারেরা।

সোমবারের ম্যাচে একাধিক উত্তেজক মুহূর্ত তৈরি হয়েছে। একটি ঘটনা ঘটেছে অধিনায়ক তিলক বর্মার সঙ্গে। একটি সিদ্ধান্তে অখুশি হয়ে তিনি আম্পায়ারদের সঙ্গে তর্ক করেন। প্রথমে আম্পায়ারদের বোঝানোর চেষ্টা করেন যে সুপার ওভার হওয়ার জন্য প্রয়োজনীয় আলো রয়েছে মাঠে। এর পর একটি নো বল দেওয়া নিয়েও ঝামেলা হয়।

প্রথমে ব্যাট করে চার বল বাকি থাকতে ২৬৫ রানে অলআউট হয়ে যায় ভারত। বৈভব ১৪ বলে ২১ করেছে। সর্বোচ্চ ৬৬ বলে ৭২ রান সূর্যাংশের। অর্ধশতরান করেছেন বিপরাজ নিগমও। জবাবে শ্রীলঙ্কাও ২৬৫/৯ তোলে ৫০ ওভারে। সাদিরা সমরবিক্রম ৯৩ করেন। ম্যাচ সুপার ওভারে গড়ায়। শ্রীলঙ্কা তোলে ১৬ রান। ভারত ৯ রানের বেশি তুলতে পারেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement