Vaibhav Sooryavanshi

আয়ারল্যান্ড সিরিজ়‌ে অনিশ্চিত বৈভবের অভিষেক, সূর্যবংশীকে খেলানোর জন্য ফর্মে থাকা ব্যাটার বসাতে রাজি নয় ভারতীয় দল

শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে ভারত। তবে সেই ম্যাচে যে বৈভব সূর্যবংশী খেলবেই এমন নিশ্চয়তা নেই। বড়দের দলে প্রথম বার সুযোগ পাওয়া বৈভবকে অভিষেকের জন্য অপেক্ষা করতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ২৩:৩৫
Share:

বৈভব সূর্যবংশী। — ফাইল চিত্র।

শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে ভারত। তবে সেই ম্যাচে যে বৈভব সূর্যবংশী খেলবেই এমন নিশ্চয়তা নেই। বড়দের দলে প্রথম বার সুযোগ পাওয়া বৈভবকে অভিষেকের জন্য অপেক্ষা করতে পারে। এমনটাই মত ভারতের ব্যাটিং কোচের। তিনি জানিয়েছেন, বৈভবকে খেলানোর জন্য ফর্মে থাকা কোনও ব্যাটারকে বসানো হবে না।

Advertisement

শ্রেয়স আয়ারের নেতৃত্বে নতুন ভাবে টি-টোয়েন্টিতে অভিযান শুরু করতে চলেছে ভারত। বৈভবকে খেলাতে গেলে অভিষেক শর্মা বা সঞ্জু স্যামসনের কাউকে বসাতে হবে। তবে দু’জনেই ফর্মে থাকায় কোচেদের কাজ একটু কঠিন বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সীতাংশু কোটাক বলেন, “বৈভব খুব প্রতিভাবান তা নিয়ে সন্দেহ নেই। যে ভাবে আইপিএলে এবং বাকি সব ম্যাচগুলোয় ব্যাটিং করেছে তাতে এটা বোঝা গিয়েছে, ওর মধ্যে স্বাভাবিক খেলার প্রবৃত্তি রয়েছে। আইপিএলে জফ্রা আর্চারের মতো অনেক পেসারের বিরুদ্ধে খেলেছে। কোনও কিছুতেই সমস্যায় পড়েনি। তাই অসাধারণ প্রতিভা।”

Advertisement

এর পরেই সীতাংশুর সংযোজন, “আজ বিকেলে অধিনায়ক এবং কোচ বসে দল নির্বাচন করবে। বৈভব খেললে খুবই ভাল। না খেললে সেটাও ভাল। কারণ ও ভারতীয় দলের অংশ হতে পেরেছে। আমি নিশ্চিত কোনও না কোনও সময় ঠিকই সুযোগ পাবে। ওকে সুযোগ দেওয়ার জন্য ফর্মে থাকা কাউকে বসানো ঠিক নয় বলে আমার মত। নতুনদের সুযোগ দেওয়া এবং বাকিদের প্রতি অবিচার করা, এর মধ্যে একটা সূক্ষ্ম ফারাক রয়েছে।”

ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে এত প্রতিভা থাকায় নির্বাচকদের কাজ খুবই কঠিন বলে মনে করেন ব্যাটিং কোচ। তাঁর কথায়, “আমাকে যদি জিজ্ঞাসা করেন তা হলে বলব, ভারতে এত প্রতিভা যে নির্বাচকদের মাথাব্যথা হতে বাধ্য। সত্যি বলতে, আমার এত মাথাব্যথা হয় না। কারণ আমি কোচ বা অধিনায়ক নই। তবু মাঝেসাঝে কোনও সিদ্ধান্ত নিতে গেলে প্রচুর ভাবতে হয়। তাই এটাও মনে রাখতে হবে, যারা ইতিমধ্যেই ভাল খেলতে তাদের কখনও উপেক্ষা করা উচিত নয়। যারা রান করছে, দলকে জেতাচ্ছে তাদের মাথায় রাখা দরকার। বোর্ডের পরিকাঠামোই এমন যে ক্রিকেটার উঠতেই থাকবে। সেটাকে ঠিক করে ব্যবহার করতে হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement