IPL 2026

টানা চার ম্যাচে খেলতে পারলেন না রোহিত! এখনও কি সুস্থ হননি শর্মা? জবাব দিলেন হার্দিক

আইপিএলের মাঝে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। তার পর থেকে আর খেলতে পারেননি তিনি। টানা চার ম্যাচে দলের বাইরে তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ২১:২৯
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

রোহিত শর্মা কি এখনও পুরো সুস্থ হননি? নইলে কেন সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধেও খেলছেন না তিনি? আইপিএলের মাঝে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রোহিত। তার পর থেকে আর খেলতে পারেননি তিনি। টানা চার ম্যাচে দলের বাইরে তিনি। রোহিত কতটা সুস্থ তা নিয়ে মুখ খুলেছেন হার্দিক পাণ্ড্য।

Advertisement

হায়দরাবাদের বিরুদ্ধে টসের পর হার্দিক জানান, ম্যাচ খেলার জন্য যতটা সুস্থতা দরকার ততটা সুস্থ এখনও হতে পারেননি রোহিত। মুম্বইয়ের অধিনায়ক বলেন, “রোহিতের মাঠে নামতে আরও কয়েকটা ম্যাচ লাগবে। ও চেষ্টা করছে। কিন্তু খেলার জন্য যতটা সুস্থতা দরকার তা এখনও পায়নি। তাই ও খেলছে না।”

নেটে অনুশীলন করতে দেখা যাচ্ছে রোহিতকে। নেটে দেখে মনে হচ্ছে না খুব একটা সমস্যা হচ্ছে। কিন্তু নেটে ব্যাট করা আর মাঠে খেলার মধ্যে পার্থক্য রয়েছে। ম্যাচ ফিট এখনও হতে পারেননি রোহিত। সেই কারণেই তাঁকে খেলানো হচ্ছে না।

Advertisement

গত ১২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রোহিত। ব্যাট করতে করতেই উঠে যান তিনি। তার পর থেকে দলের মেডিক্যাল দলের নজরে রয়েছেন রোহিত। শুরুতে মনে হয়েছিল, একটি বা দু’টি ম্যাচের পরেই সুস্থ হয়ে উঠবেন তিনি। কিন্তু সুস্থ হতে সময় লাগছে রোহিতের। এখন দেখার, কবে আবার দলে ফিরতে পারেন মুম্বইকে পাঁচ বার আইপিএল ট্রফি দেওয়া অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement