Rohit Sharma and Virat Kohli

কোহলি, রোহিত কি সাত কোটিই পাবেন, না কমবে টাকা? চুক্তি নিয়ে ধন্দে বোর্ডের কর্তারাই

বোর্ডের বার্ষিক চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। শোনা গিয়েছে, বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে কোন বিভাগে রাখা হবে তা নিয়ে মতানৈক্য রয়েছে বোর্ডকর্তাদের মধ্যেই। একমত হতে পারছেন না তাঁরা। তাই ঝুলে রয়েছে চুক্তির তালিকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ২৩:০৩
Share:

বিরাট কোহলি (বাঁ দিকে) এবং রোহিত শর্মা। — ফাইল চিত্র।

বোর্ডের বার্ষিক চুক্তি প্রকাশ হওয়ার সময় হয়ে গিয়েছে। এখনও সেই চুক্তি আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। শোনা গিয়েছে, বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে কোন বিভাগে রাখা হবে তা নিয়ে মতানৈক্য রয়েছে বোর্ডকর্তাদের মধ্যেই। একমত হতে পারছেন না তাঁরা। তাই ঝুলে রয়েছে চুক্তির তালিকা।

Advertisement

সোমবার মহিলা ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ্যে এসেছে। তবে পুরুষেদের চুক্তির তালিকা এখনও প্রকাশিত হয়নি। রোহিত এবং কোহলি রয়েছেন ‘এ+’ বিভাগে। অর্থাৎ বছরে তাঁরা সাত কোটি টাকা করে পান। এই বিভাগে সেই ক্রিকেটারেরাই থাকেন যাঁরা তিনটি ফরম্যাটে নিয়মিত খেলেন। রোহিত, কোহলি, রবীন্দ্র জাডেজা বিশ্বকাপের পরেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

কোহলি, রোহিত, জাডেজা গত বার ‘এ+’ বিভাগে ছিলেন। সঙ্গে ছিলেন জসপ্রীত বুমরাহ। এখন বুমরাহ বাদে কেউই তিন ফরম্যাটে খেলেন না। তিনি ‘এ+’ বিভাগেই থাকছেন। এই বিভাগে রোহিত, কোহলি, জাডেজাকে রাখা হবে কি না, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

Advertisement

‘এ’ বিভাগে থাকবে না রবিচন্দ্রন অশ্বিনের নাম। কারণ তিনি টেস্ট থেকে অবসর নিয়েছেন। ‘এ’ বিভাগে উঠে আসতে পারেন অক্ষর পটেল। তিনি টি-টোয়েন্টি এবং ৫০ ওভারের ক্রিকেটে নিয়মিত খেলছেন। শ্রেয়স আয়ারের চুক্তিতে ফেরা কার্যত নিশ্চিত। তিনি ১১টি এক দিনের ম্যাচ খেলেছেন গত বছর। যশস্বী জয়সওয়ালও ‘এ’ বিভাগে উঠতে পারেন।

নতুন চুক্তিতে বাংলার আকাশ দীপ এবং সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডিকে ‘সি’ বিভাগে নেওয়া হতে পারে। শার্দূল ঠাকুর এবং রুতুরাজ গায়কোয়াড় গত বার চুক্তিতে থাকলেও এ বার বাদ পড়তে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement