মালুদাকে মার্কি ঘোষণা করার পরে ফের চমক দিল্লি ডায়নামোসের। প্রাক্তন রিয়াল মাদ্রিদ ফুটবলার মার্কোস তেবার রামিরোকে এই মরসুমের জন্যে এ বার সই করাল তারা। ৩০ বছর বয়সি এই ডিফেন্সিভ মিডফিল্ডার রিয়াল মাদ্রিদেই নিজের ফুটবল জীবন শুরু করেন। রিয়াল মাদ্রিদ বি দলের হয়ে ৯৪টি এবং সিনিয়র দলের হয়ে একটি ম্যাচ খেলেন তিনি।