SC East Bengal

এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে আরও বড় সমস্যায় এফসি গোয়া

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামার আগে আরও বড় সমস্যার মুখে পড়ল এফসি গোয়া। শুক্রবারের ম্যাচে সাইডলাইনের ধারে থাকছেন না কোচ হুয়ান ফেরান্ডো।

Advertisement

নিজস্ব প্রতিনিধি

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ১৭:৪৩
Share:

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বেঞ্চে থাকতে পারবেন না হুয়ান ফেরান্ডো

এস সি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামার আগে আরও বড় সমস্যার মুখে পড়ল এফসি গোয়া। শুক্রবারের ম্যাচে সাইডলাইনের ধারে থাকছেন না কোচ হুয়ান ফেরান্ডো। দুটি হলুদ কার্ড দেখায় গ্যালারি থেকেই ম্যাচ দেখতে হবে তাঁকে। ডাগআউটে কোচের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ জাভি গোঞ্জালেজ।

Advertisement

চোটের কারণে ইতিমধ্যেই অনিশ্চিত ডিফেন্ডার জেমস ডোনাচি, ইভান গোঞ্জালেজ ও ব্র্যান্ডন ফার্নান্ডেজ। ফলে, ব্রাইট, রফিকদের বিরুদ্ধে খেলতে নামার আগে সমস্যা আরও বাড়ল গতবারের আইএসএলের লিগ চ্যাম্পিয়নদের। অন্যদিকে, প্লে অফের আশা বজায় রাখতে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতেই হবে এসসি ইস্টবেঙ্গলকে।

১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে আছে এফসি গোয়া। আর ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে এসসি ইস্টবেঙ্গল। আজকের ম্যাচ ২বা তার বেশি গোলের ব্যবধানে জিততে পারলে ৬ নম্বরে উঠে আসার সুযোগ থাকবে এসসি ইস্টবেঙ্গলের সামনে। আর এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলেও তিন নম্বরেই থাকবে এফসি গোয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement