প্রো-রেসলিং নিয়ে সমস্যায় কুস্তি ফেডারেশন

দিল্লিতে শুরু হতে চলা ভারতের প্রো-রেসলিং লিগ শুরুর আগেই ভারতীয় কুস্তি ফেডারেশনকে একটা বড় ঝটকা দিল আন্তর্জাতিক ফেডারেশন ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৬ ০৩:৪৮
Share:

দিল্লিতে শুরু হতে চলা ভারতের প্রো-রেসলিং লিগ শুরুর আগেই ভারতীয় কুস্তি ফেডারেশনকে একটা বড় ঝটকা দিল আন্তর্জাতিক ফেডারেশন ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।

Advertisement

এই লিগকে স্বীকৃতি দিতে পুরোপুরি অস্বীকার করে আন্তর্জাতিক এই সংস্থাটি সম্প্রতি চিঠি দিয়ে ভারতের কুস্তি ফেডারেশনকে সতর্ক করে দিয়েছে। সেখানে তারা প্রশ্ন তুলেছেন তাদের অজান্তে কী ভাবে এই লিগটি চালিয়ে যাওয়া হচ্ছে? এই লিগে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দলে বহু বিদেশি কুস্তিগির থাকা সত্ত্বেও কেন কোনও ট্রান্সফার ফি না দিয়ে এই লিগ চালানো হচ্ছে, সেই প্রশ্নও তোলা হয়েছে।

এই চিঠি পেয়ে নড়েচড়ে বসেছে ফেডারেশন। তারপর বহু কাঠখড় পুড়িয়ে তারা আন্তর্জাতিক ফেডারেশনকে বুঝিয়ে দেয়, যেহেতু এটি সম্পূর্ণ তাদের নিজস্ব ঘরোয়া লিগ, সেই কারণেই আন্তর্জাতিক সংস্থার কোনও অনুমোদন প্রয়োজন আছে বলে তারা মনে করেননি।

Advertisement

তারপর ইমেল মারফত বহু আদান-প্রদান করার পর সাময়িক ভাবে সমস্যাটির সমাধান হয়। শেষমেষ আন্তর্জাতিক কুস্তি সংস্থা মেনে নেয় যে প্রো রেসলিং লিগটি একেবারেই ঘরোয়া লিগ।

তবে সমস্যা এখানেই পুরোপুরি মেটেনি। আন্তর্জাতিক এই সংস্থা ফেডারেশনের উপর চাপ সৃষ্টি করে এই বলে যে, যেহেতু এই লিগের ছয়টি ফ্র্যাঞ্চাইজি দলে মোট ৩২ জন বিদেশি কুস্তিগির খেলেন, তাই তাদের ক্লাব ট্রান্সফার ফি দিতে হবে ভারতীয় রেসলিং ফেডারেশনকে। তাদের বক্তব্য বিদেশি এই কুস্তিগিরদের মান অনুযায়ী মাথাপিছু ৫০০ থেকে ২৫০০ মাকির্ন ডলার দিতে হবে। এই দাবি নিয়ে ভারতীয় কুস্তি ফেডারেশন যথেষ্ট চাপে রয়েছে।

তবে এখনও তারা আন্তর্জাতিক ফেডারেশনের কাছে ক্লাব ট্রান্সফার ফি মকুব করার জন্য আবেদন-নিবেদন করে চলেছে। না হলে ফেডারেশনের কাছে আর কোনও উপায় থাকবে না। সে ক্ষেত্রে ফেডারেশন বাধ্য হবে সেই দায় চাপিয়ে দিতে লিগের ছয়টি ফ্র্যাঞ্চাইজির উপরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement