Red card

এক ম্যাচে ২৩ লাল কার্ড! মারামারি, হাতাহাতি, লাথি, ঘুষি, লজ্জার ঘটনায় কলঙ্কিত ব্রাজিলের ফুটবল

অ্যাটলেটিকো মিনেইরোর বিরুদ্ধে ১-০ গোলে জেতে ক্রুজেইরো। ফুটবলারেরা যে ভাবে হাতাহাতি, মারামারিতে জড়িয়ে পড়েন, তাতে ম্যাচের ফল সম্পূর্ণ ম্লান হয়ে গিয়েছে। কলঙ্কিত হয়েছে ফুটবল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৫:৪৬
Share:

ক্রুজেইরো বনাম মিনেইরো ম্যাচের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

এক ম্যাচে ২৩টি লাল কার্ড! ব্রাজিলের ফুটবলে এই লজ্জাজনক ঘটনা ঘটল। ক্যাম্পিওনাতো মিনেইরো-র ফাইনালে এই ঘটনা ঘটে।

Advertisement

বেলো হরিজন্তেতে খেলা ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মিনেইরো এবং ক্রুজেইরোর। ১-০ গোলে জেতে ক্রুজেইরো। কিন্তু মাঠে দুই দলের ফুটবলারেরা যে ভাবে হাতাহাতি, মারামারিতে জড়িয়ে পড়েন, তাতে ম্যাচের ফল সম্পূর্ণ ম্লান হয়ে গিয়েছে। কলঙ্কিত হয়েছে ফুটবল।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে শুরু হওয়া এই সংঘর্ষের জেরে শেষ পর্যন্ত ২৩ জন ফুটবলাকে লাল কার্ড দেখানো হয়। ফাইনালে কাইও জর্জের গোলে ক্রুজেইরো এগিয়ে থাকলেও ম্যাচ শেষের ঠিক আগের মুহূর্তে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছয় যে, মাঠের ভিতরে পুলিশ ঢুকতে বাধ্য হয়।

Advertisement

ঘটনার সূত্রপাত ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। তখন ৬ মিনিট ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটের খেলা হচ্ছিল। ক্রুজেইরো এগিয়ে ছিল। সেই সময়ে তারাই আক্রমণে উঠছিল। ক্রুজেইরোর মিডফিল্ডার ক্রিশ্চিয়ান গোলের একেবারে সামনে চলে যান। কিন্তু তিনি বলের নাগাল পাওয়ার আগে মিনেইরোর গোলরক্ষক এভারসন বলটি ধরে ফেলেন। দু’জনেই পড়ে যান

এই পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু হঠাৎই দেখা যায় এভারসন উঠে পড়ে ক্রিশ্চিয়ানের পেটে ধাক্কা মেরে তাঁকে ফেলে দিয়েছেন। তারপর হাঁটু দিয়ে ক্রিশ্চিয়ানোর বুকেও মারেন। কানের কাছে গিয়ে কিছু বলতেও থাকেন। এর পরেই দু’দলের ফুটবলারেরা উত্তেজিত হয়ে পড়েন। শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি, মারামারি। রিজার্ভ বেঞ্চে থাকা পরিবর্ত ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকলে মাঠে ঢুকে পড়েন। প্রায় প্রত্যেকেই বিপক্ষ দলের যাঁকে সামনে পেয়েছেন, তাঁকেই মেরেছেন।

মাঠে পুলিশ ঢুকে পড়ে। রেফারি এবং নিরাপত্তাকর্মীরা হাজার চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। ফুটবলারেরা একে অপরকে ধাক্কা মারেন। লাথি, ঘুষিও চলে।

রেফারি ম্যাথিউস ডেলগাডো মোট ২৩ জনকে লাল কার্ড দেখান। যার মধ্যে ১২ জন ক্রুজেইরোর এবং ১১ জন মিনেইরোর ফুবলার রয়েছেন। ব্রাজিল ফুটবলের অন্যতম বড় তারকা হাল্ক এখন অ্যাটলেটিকো মিনেইরোর হয়ে খেলেন। তাঁকেও লাল কার্ড দেখানো হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement