ISL 2026

আইএসএল চালাতে চায় তারাই, ফেডারেশনকে আবার চিঠি দিল ক্লাবগুলি, কল্যাণের সঙ্গে বৈঠকে জট খোলার সম্ভাবনা

এ বছর কোনও মতে আইএসএল আয়োজন করা হলেও পরের মরসুম থেকে কী ভাবে লিগ হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছেই। এর মধ্যেই ফের ফেডারেশনকে চিঠি দিল ক্লাবগুলি। জানিয়ে দিল, পরের মরসুম থেকে তারাই আইএসএল চালাতে চায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৮:৩৬
Share:

আইএসএলের ট্রফি। — ফাইল চিত্র।

এ বছর কোনও মতে আইএসএল আয়োজন করা হলেও পরের মরসুম থেকে কী ভাবে লিগ হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছেই। এর মধ্যেই ফের ফেডারেশনকে চিঠি দিল ক্লাবগুলি। জানিয়ে দিল, পরের মরসুম থেকে তারাই আইএসএল চালাতে চায়। এমনকি বাণিজ্যিক দায়িত্বও সামলাতে তৈরি তারা। যাদের সম্প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই জিনিয়াস স্পোর্টসকে তথ্য ও প্রযুক্তি সহযোগী করার কথা বলা হয়েছে।

Advertisement

ফেডারেশনকে পাঠানো চিঠিতে ক্লাবগুলি জানিয়েছে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং চলতি মরসুমে ম্যাচ করার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেশ কিছু জায়গা চিহ্নিত করেছে তারা, যেখানে উন্নতি দরকার। সে কারণেই ভবিষ্যতে লিগ পরিচালনা এবং বাণিজ্যিকীকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। জিনিয়াস স্পোর্টস লিগ চালাতে আগ্রহী হলেও ক্লাবগুলির প্রাপ্য লভ্যাংশের মডেল কেমন হবে তা এখনও নিশ্চিত নয়। এ অবস্থায় ক্লাবগুলি জানিয়েছে, বিভিন্ন জায়গায় সক্রিয়তা দেখালেই খরচ কমানো অনেকটাই সম্ভব। বিদেশি সংস্থার পক্ষে এই কাজ কঠিন বলেই মত ক্লাবগুলির।

পাশাপাশি ক্লাবগুলির দাবি, এ বছরের লিগ চালানোর সুবাদে তাদের বাস্তবিক অভিজ্ঞতা রয়েছে। ফলে খরচ, যাতায়াত, প্রশাসনিক বিষয়-সহ বিভিন্ন দিক সামলাতে প্রস্তুত তারা। ক্লাবেরা লিগ চালালে আয়োজনের খরচ অনেকটাই কমবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। চিঠিতে ইস্টবেঙ্গল ছাড়া বাকি সব ক্লাব সই করেছে।

Advertisement

সেই চিঠির প্রেক্ষিতে ফেডারেশন বৃহস্পতিবার জানিয়েছে, গোটা বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে তারা। সুপ্রিম কোর্ট, ফেডারেশনের সংবিধান, কর্মসমিতি এবং সাধারণ সমিতির নির্দেশ মেনেই গোটাটা করা হবে। বাণিজ্যিক সহযোগীর সঙ্গেও কাজ করা হবে, যাতে আইএসএল বিশ্বের অন্যতম শক্তিশালী লিগ হয়ে ওঠে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement