East Bengal

টিকিটের দাম নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

মঙ্গলবার রাত সাড়ে ন’টায় একটি অ‌্যাপে ইন্টার কাশী-ইস্টবেঙ্গল ম‌্যাচের টিকিট ছাড়া হয়। সাধারণ দর্শকদের জন‌্য প্রায় আট হাজার টিকিট ছাড়া হয়েছে। মূল‌্য রাখা হয়েছে যথাক্রমে ৪৯৯ ও ৯৯৯ টাকা। রাত বারোটা পর্যন্ত দেখা যাচ্ছে, ৪৯৯ টাকার টিকিট সবই বিক্রি হয়ে গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ০৭:৫৯
Share:

—ফাইল চিত্র।

আইএসএল ট্রফি এবং ইস্টবেঙ্গলের মধ‌্যে এখন কাপ ও ঠোঁটের দূরত্ব। কিশোর ভারতী স্টেডিয়ামে ইন্টার কাশীকে হারাতে পারলেই প্রথম বার আইএসএল চ‌্যাম্পিয়ন হবে মশালবাহিনী। প্রতিপক্ষের থেকেও ইস্টবেঙ্গলের বড় সমস‌্যার নাম— ‘টিকিট’। যা নিয়ে ক্ষুব্ধ ক্লাব ও দল পরিচালন সমিতির কর্তারা।

মঙ্গলবার রাত সাড়ে ন’টায় একটি অ‌্যাপে ইন্টার কাশী-ইস্টবেঙ্গল ম‌্যাচের টিকিট ছাড়া হয়। সাধারণ দর্শকদের জন‌্য প্রায় আট হাজার টিকিট ছাড়া হয়েছে। মূল‌্য রাখা হয়েছে যথাক্রমে ৪৯৯ ও ৯৯৯ টাকা। রাত বারোটা পর্যন্ত দেখা যাচ্ছে, ৪৯৯ টাকার টিকিট সবই বিক্রি হয়ে গিয়েছে। ভিআইপি এবং ভিভিআইপি বক্সের জন‌্য শুধুমাত্র কমপ্লিমেন্টারি টিকিটের ব‌্যবস্থা করা হয়েছে। কিন্তু খেতাবি ম‌্যাচে এত টাকার মূল‌্যের টিকিট নিয়ে ক্ষুব্ধ কর্তারা। ঘনিষ্ঠমহলে তাঁরা জানিয়েছেন, সাধারণত আইএসএল ম‌্যাচের টিকিটের সর্বনিম্ন মূল‌্য এত টাকা থাকে না। ইন্টার কাশী শুধু লাভের জন‌্যই টিকিটের দাম এতটা বেশি রেখেছে। এ দিকে ডার্বিতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন বিপিন সিংহ। তিনি এখন সম্পূর্ণ সুস্থ।

উল্টো দিকে মোহনবাগান শিবিরে কিন্তু এখনও আশঙ্কার মেঘ ঘনীভূত রয়েছে। বৃহস্পতিবার এসসি দিল্লির বিরুদ্ধে জেসন কামিংস খেলতে পারবেন কি না তা নিশ্চিত নয়। চোটের কারণে দিল্লির বিরুদ্ধে আপুইয়াকে ছাড়াই নামতে হবে মোহনবাগানকে। এ দিকে দিমিত্রি পেত্রাতসের ইনস্টাগ্রাম বার্তা নিয়ে বাড়ছে জল্পনা। তিনি মঙ্গলবার দুপুরে লেখেন, ‘দ‌্য লাস্ট ডান্স’। মনে করা হচ্ছে মোহনবাগান জার্সিতে দিমিত্রি বৃহস্পতিবারই শেষ ম‌্যাচ খেলবেন।

এ দিকে আইএসএলে হার দিয়েই অভিযান শেষ করল মহমেডান স্পোর্টিং। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মহমেডান হারে ০-২ ফলে। আগেই তাদের অবনমন নিশ্চিত হয়ে গিয়েছিল। সোমবার রাতে অবনমন বাঁচানোর জন‌্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে মহমেডানের তরফে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন