AIFF U16 league

মহমেডানকে ৬ গোল, অনূর্ধ্ব-১৬ লিগে জোড়া ডার্বি জয় ইস্টবেঙ্গলের, গ্রুপ চ্যাম্পিয়নও লাল-হলুদ

মহমেডান মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট ছিল লাল-হলুদ ফুটবলারদের। অধিকাংশ সময়ই খেলা হয়েছে মহমেডানের অর্ধে। সুযোগ নষ্ট না করলে আরও বেশি ব্যবধানে জিততে পারত ইস্টবেঙ্গল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৭:৪৬
Share:

ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব-১৬ দল। ছবি: সংগৃহীত।

এআইএফএফ অনূর্ধ্ব-১৬ লিগেও গ্রুপ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে মহমেডানকে হারিয়ে জ়োনাল গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হল লাল-হলুদ। শুক্রবার সাদা-কালো শিবিরকে ৬-০ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড।

Advertisement

মহমেডান মাঠে তাদেরই হাফ ডজন গোল দিল ইস্টবেঙ্গল। ম্যাচের শুরু থেকেই দাপট ছিল লাল-হলুদের খুদে ফুটবলারদের। অধিকাংশ সময়ই খেলা হয়েছে মহমেডানের অর্ধে। ইস্টবেঙ্গলের ফুটবলারেরা সুযোগ নষ্ট না করলে আরও বেশি ব্যবধানে জিততে পারত। ইস্টবেঙ্গলের হয়ে দু’টি করে গোল করেছে সুরজিৎ মান্ডি এবং তাইবুর মোল্লা। একটি করে গোল অর্ণাভ ছেত্রী এবং আকাশ মন্ডলের।

গত ৪ এপ্রিল মোহনবাগানকে ৩-০ গোলে হারায় ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব-১৬ দল। অর্থাৎ এআইএফএফ অনূর্ধ্ব-১৬ লিগে জোড়া ডার্বি জয় লাল-হলুদের। উল্লেখ্য, এআইএফএফ অনূর্ধ্ব-১৮ লিগেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement