FIFA World Cup 2026

স্প্যানিশে কথা বলা যাবে না? অদ্ভুত নিয়ম ফিফার, সাংবাদিক বৈঠকে থামিয়ে দেওয়া হল ভিনিসিয়াস, হাকিমিকে

ব্রাজ়িল বনাম মরক্কো ম্যাচের আগে দু’দলের সাংবাদিক বৈঠকের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে, স্প্যানিশ ভাষায় উত্তর দিতে গেলেও থামিয়ে দেওয়া হয়েছে ভিনিসিয়াস এবং আশরফ হাকিমিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ২০:১৯
Share:

ভিনিসিয়াসের সাংবাদিক বৈঠক। ছবি: রয়টার্স।

শনিবার ভোরে ব্রাজ়িল বনাম মরক্কো ম্যাচ ১-১ স্কোরে শেষ হয়েছে। তার আগে দু’দলের সাংবাদিক বৈঠকের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে, স্প্যানিশ ভাষায় উত্তর দিতে গেলেও থামিয়ে দেওয়া হয়েছে ভিনিসিয়াস এবং আশরফ হাকিমিকে। তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

Advertisement

প্রথম ঘটনাটি ঘটে হাকিমির সাংবাদিক বৈঠকের সময়ে। মরক্কোর অধিনায়ক একাধিক ভাষা জানেন। মাদ্রিদে বড় হওয়ায় স্পেনীয় ভাষায় দক্ষ। তাঁকে এক সাংবাদিক স্প্যানিশেই প্রশ্ন করেছিলেন। তখনই ফিফার আধিকারিক থামিয়ে দিয়ে প্রশ্নকর্তাকে অনুরোধ করেন ইংরেজিতে প্রশ্ন করতে।

হাকিমি জানান, তিনি স্প্যানিশে উত্তর দিতে পারবেন। তাঁর অনুরোধ মানা হয়নি। ফিফা জানায়, তাদের কাছে কোনও স্প্যানিশ দোভাষী নেই। শেষে উপায় খুঁজে বার করেন সাংবাদিকই। তিনি স্পেনীয়তে প্রশ্ন করলেও হাকিমি উত্তর দেন ইংরেজিতে।

Advertisement

ভিনিসিয়াসের সাংবাদিক বৈঠকেও একই ঘটনা ঘটে। রিয়ালে খেলার কারণে ভিনিসিয়াসও স্প্যানিশ জানেন। তাঁকে স্প্যানিশ ভাষায় প্রশ্ন করা হলে ভিনিসিয়াসও উত্তর দিতে শুরু করেন স্প্যানিশে। ফিফার আধিকারিক ব্রাজ়িলীয় ফুটবলারকে থামিয়ে দেন। তাঁকে ইংরেজিতে কথা বলতে বলেন। ভিনিসিয়াস ভাল ইংরেজি না জানায় ফ্যাঁসাদে পড়েন। শেষে তিনি মাতৃভাষা পর্তুগিজে উত্তর দেন।

ফিফার অদ্ভুত নিয়ম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ উত্তর আমেরিকার বেশির ভাগ অংশেই স্পেনীয় ভাষাভাষির বসবাস। তাঁরা স্পেনীয়তেই কথা বলেন। তা হলে ফিফার সমস্যা কোথায় তা নিয়ে প্রশ্ন উঠছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement