FIFA World Cup 2026

বিশ্বকাপ ফুটবলে খেলার আশা জিইয়ে রাখল চার বারের চ্যাম্পিয়ন দল, একটি ম্যাচ জিতলেই ১২ বছর পর মিলবে খেলার ছাড়পত্র

ম্যাচের দু’দিন আগে ইটালির কোচ জানিয়েছিলেন, তিনি চাপে রয়েছেন। কারণ আইরিশদের কাছে হারলে টানা তিন বার বিশ্বকাপের মূলপর্বে খেলা হত না তাদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১১:১৯
Share:

ফুটবল বিশ্বকাপের ট্রফি। —ফাইল চিত্র।

নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়ে ১২ বছর পর বিশ্বকাপ ফুটবল খেলা আশা বাঁচিয়ে রাখল ইটালি। চার বারের বিশ্বজয়ীরা গত দু’টি বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। অন্য দিকে, বিশ্বকাপে যাওয়ার আশা শেষ হয়ে গেল ওয়েলস এবং আয়ারল্যান্ডের।

Advertisement

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্লেঅফ ম্যাচের আগে ইটালি শিবিরে অশান্তির খবর প্রকাশ্যে এসেছিল। সেই অশান্তির আঁচ মাঠে অন্তত পড়েনি। আইরিশদের বিশ্বকাপ খেলার আশায় জল ঢেলে ২-০ ব্যবধানে জয় পেল ইটালি। দু’টি গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৫৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন স্যান্দ্রো তোনালি। ৮০ মিনিটে দ্বিতীয় গোল করেন মসি কিন।

ম্যাচের দু’দিন আগে ইটালি কোচ জেনারো গাত্তুসো জানিয়েছিলেন, তিনি চাপে রয়েছেন। কারণ এই ম্যাচ হারলেই টানা তৃতীয় বার বিশ্বকাপের মূলপর্বে খেলা হত না ইটালির। তাই নর্দার্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিততে মরিয়া ছিল আজুরিরা। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে শুরু করে ইটালি। ঘরের মাঠে দর্শক সমর্থন কাজে লাগিয়ে প্রতিপক্ষকে চাপে রাখলেও প্রথমার্ধে গোল পায়নি। শেষ পর্যন্ত বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করে ইটালিকে এগিয়ে দেন তোনালি।

Advertisement

বিশ্বকাপের মূলপর্বে পৌঁছোতে আরও একটি ম্যাচ জিততে হবে ইটালিকে। ৩১ মার্চ বসনিয়ার বিরুদ্ধে খেলতে হবে তাদের। সেই ম্যাচ জিতলে তবেই বিশ্বকাপের টিকিট পাবে গাত্তুসোর দল। এ দিনই বসনিয়া টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়েছে ওয়েলসকে। নির্ধারিত সময়ের ফল ছিল ১-১।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement