AFC Asian Cup Qualifiers

ভারতের ফুটবল দলে এক বাঙালি, এক ‘বিদেশি’! হংকং ম্যাচের জন্য ২৩ জনের দল ঘোষণা কোচ খালিদ জামিলের

এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছে ভারত। সেই হিসাবে সম্মান রক্ষা ছাড়া হংকং ম্যাচের গুরুত্ব নেই। দল নির্বাচনে কোনও পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি কোচ খালিদ জামিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৯:০৪
Share:

খালিদ জামিল। —ফাইল চিত্র।

এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে হংকং ম্যাচের জন্য দল ঘোষণা করলেন কোচ খালিদ জামিল। ৩১ মার্চের ম্যাচের জন্য ২৩ জনকে বেছে নিয়েছেন। এক ‘বিদেশি’ ছাড়া নিয়মরক্ষার এই ম্যাচের দলে কোনও চমক নেই। ইস্টবেঙ্গলের তিন জন এবং মোহনবাগানের পাঁচ জন ফুটবলার রয়েছেন দলে।

Advertisement

পরীক্ষার পথে যাননি কোচ। এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের লড়াই থেকে আগেই ছিটকে গিয়েছে ভারত। সেই হিসাবে সম্মান রক্ষা ছাড়া হংকং ম্যাচের কোনও গুরুত্ব নেই। কোচিতে হবে প্রস্ততি শিবির। দলে একমাত্র বাঙালি ফুটবলার রহিম আলি। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিকত্ব নেওয়া রায়ান উইলিয়ামস বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারেননি। হংকংয়ের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে কোনও সমস্যা নেই। তাঁকেও দলে রেখেছেন ভারতীয় দলের কোচ।

২৩ জনের দলে রয়েছেন তিন জন গোলরক্ষক। গুরপ্রীত সিংহ সান্ধু, অ্যালবিনো গোমস এবং বিশাল কাইত। আট জন ডিফেন্ডার সুযোগ পেয়েছেন। তাঁরা হলেন অভিষেক সিংহ টেকহাম, আকাশ মিশ্র, আনোয়ার আলি, সন্দেশ জিঙ্ঘন, রাহুল বেকে, নিখিল পুজারি, নাওরেম রোশন সিংহ এবং বিজয় ভার্গিস। মাঝমাঠের পাঁচ ফুটবলারকে নিয়েছেন জামিল। তাঁরা হলেন আশিক কুরিয়ান, দানিশ ফারুক ভাট, জিকসন সিংহ, সাহাল আবদুল সামাদ এবং লালেংমাউইয়া রালতে।

Advertisement

হংকং ম্যাচের জন্য সাত জন ফরোয়ার্ডকে দলে রেখেছেন জামিল। রহিম-রায়ান ছাড়া দলে রয়েছেন এডমুন্ড লালরিনডিকা, ফারুখ চৌধরি, লালিয়ানজ়ুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো এবং মনবীর সিংহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement