FIFA World Cup 2026

আর্জেন্টিনার ম্যাচ নয়, তবু মেসির দেশের জার্সি পরে অন্য ম্যাচ দেখতে গেলেন যশস্বী, জানিয়ে দিলেন নিজের পছন্দের দল

আর্জেন্টিনার নয়, ছিল ফ্রান্সের সঙ্গে সুইডেনের ম্যাচ। লিয়োনেল মেসির দেশের আর্জেন্টিনার জার্সি পরেই বিশ্বকাপের সেই ম্যাচ দেখতে চলে গেলেন ভারতের ক্রিকেটার যশস্বী জয়সওয়াল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৯:৪৪
Share:

আর্জেন্টিনার জার্সি পরে যশস্বী। ছবি: সমাজমাধ্যম।

আর্জেন্টিনার নয়, ছিল ফ্রান্সের সঙ্গে সুইডেনের ম্যাচ। তবু নিজের আবেগকে দূরে সরিয়ে রাখবেন কেন? তাই লিয়োনেল মেসির দেশের আর্জেন্টিনার জার্সি পরেই বিশ্বকাপের সেই ম্যাচ দেখতে চলে গেলেন ভারতের ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। সেই ছবিও পোস্ট করেছেন সমাজমাধ্যমে।

Advertisement

বরাবরই যশস্বীর ইচ্ছা ছিল ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখা। অবশেষে সেই স্বপ্ন পূরণ করতে পেরে আপ্লুত ভারতের ক্রিকেটার। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফ্রান্স বনাম সুইডেনের ম্যাচটি দেখেছেন তিনি। ম্যাচ দেখার পুরো অভিজ্ঞতাই ভিডিয়োর মাধ্যমে ভাগ করে নিয়েছেন।

যশস্বীকে দেখা গিয়েছে বাকি সমর্থকদের মতোই স্টেডিয়ামগামী রাস্তা ধরে হেঁটে যেতে। এর পর ম্যাচের বিভিন্ন মুহূর্তের ভিডিয়ো করেছেন। ফ্রান্সের ফুটবলারেরা গোলের উৎসব করেছেন যশস্বীর আসনের কাছে এসে। শুধু যশস্বীই নয়, আরও কয়েক জন সমর্থককে মেসির জার্সি পরে ম্যাচ দেখতে দেখা গিয়েছে।

Advertisement

আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে শেষ বার মাঠে দেখা গিয়েছিল যশস্বীকে। শতরানও করেছিলেন। তবু ইংল্যান্ড সিরিজ়ের দলে জায়গা হয়নি তাঁর। তা নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর। ফাঁকা সময়টা তাই কাজে লাগাচ্ছেন যশস্বী। আমেরিকা গিয়ে বিশ্বকাপের ম্যাচ দেখে এলেন। আগামী নভেম্বরে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ়‌ খেলবে ভারত। সেখানে আবার দেখা যাবে যশস্বীকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement