Lionel Messi

মেসির জন্য প্রথা ভাঙছে ইন্টার মায়ামি! তাতেই জল্পনা শুরু, তবে কি বিশ্বকাপের আগেই অবসরে লিয়ো

২০২০ সালে মেজর সকার লিগে যোগ দেওয়ার সময় থেকে ইন্টার মায়ামি খেলত চেজ স্টেডিয়ামে। ওই স্টেডিয়ামটি ক্লাবের নিজস্ব ছিল না। এ বার নিজেদের নতুন নু স্টেডিয়াম তৈরি করেছে মায়ামি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১৩:৫৬
Share:

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

লিয়োনেল মেসিকে সম্মানিত করবে ইন্টার মায়ামি। ক্লাবের নতুন স্টেডিয়ামের একটি স্ট্যান্ড হবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের নামে। তাঁর জন্য প্রথা ভাঙছে আমেরিকার ক্লাবটি। তাতেই জল্পনা শুরু হয়ে গিয়েছে, বিশ্বকাপের আগেই কি অবসর নিয়ে ফেলবেন মেসি?

Advertisement

২০২৩ সাল থেকে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাবটিতে খেলছেন মেসি। সাধারণত কোনও খেলোয়াড় অবসর নেওয়ার পর তাঁর অবদানকে সম্মান জানানোর জন্য স্টেডিয়ামের স্ট্যান্ড বা কোনও অংশের নামকরণ করা হয় আমেরিকায়। ইন্টার মায়ামি এই প্রথা ভাঙতে চলেছে। ৩৮ বছরের মেসি এখনও পেশাদার ফুটবল খেলছেন। সম্ভবত আগামী বিশ্বকাপেও আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবেন। তা-ও নতুন নু স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ মেসির নামে করার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে ইন্টার মায়ামি বলেছে, ‘‘এই ধরনের সম্মান সাধারণ ভাবে অতীত অবদানের জন্য দেওয়া হয়। এটাই আমাদের ঐতিহ্য। এগুলো আবেগের বহিঃপ্রকাশ। স্মৃতি টাটকা রাখার প্রচেষ্টা। কিন্তু আমরা বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিয়েছি। প্রতি বার লিয়ো মাঠে নামলে আমাদের মনের ভিতর যা হয়, এটা তারই বহিঃপ্রকাশ।’’ আরও বলা হয়েছে, ‘‘কাউকে স্বীকৃতি দেওয়ার অর্থ সমাপ্তি নয়। এটা এমন এক অনন্য বিষয় যা উপভোগ করতে হয়।’’ এই বক্তব্যের মাধ্যমে ইন্টার মায়ামি কর্তৃপক্ষ বুঝিয়ে দিয়েছেন, মেসি এখনই অবসর নিচ্ছেন না।

Advertisement

মেসির উপস্থিতিতেই উদ্বোধন হবে তাঁর নামাঙ্কিত স্ট্যান্ডের। লোয়ার বোলের ১১৭ থেকে ১২১ নম্বর সেকশন এবং আপার বোলের ২১৭ থেকে ২৩৩ নম্বর সেকশন মিলিয়ে তৈরি হবে ‘লিয়ো সেমি স্ট্যান্ড’।

২০২০ সালে মেজর সকার লিগে যোগ দেওয়ার সময় থেকে ইন্টার মায়ামি খেলত চেজ স্টেডিয়ামে। ওই স্টেডিয়ামটি ক্লাবের নিজস্ব ছিল না। এ বার নিজেদের স্টেডিয়াম তৈরি করেছে ইন্টার মায়ামি। এ বার থেকে নতুন স্টেডিয়ামেই হোম ম্যাচ খেলবেন মেসিরা। আগামী ৪ এপ্রিল অস্টিন এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে মায়ামির। সে দিনই নতুন স্টেডিয়ামে প্রথম ম্যাচ আয়োজিত হবে। লিয়ো মেসি স্ট্যান্ডে বসে যাঁরা উদ্বোধনী ম্যাচ দেখবেন, তাঁদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছেন ক্লাব কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement