FIFA World Cup 2026

গ্রুপের শেষ ম্যাচের ২৪ ঘণ্টা আগেই চূড়ান্ত মেসিদের পরের রাউন্ডের সূচি, ঠিক হয়ে গেল প্রতিপক্ষ, দিন এবং সময়ও

প্রিকোয়ার্টার ফাইনালে গত বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া অথবা মিশর। কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষেরা হল সুইৎজ়ারল্যান্ড, পর্তুগাল অথবা কলম্বিয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৩:১১
Share:

লিয়োনেল মেসি। — ফাইল চিত্র।

ঠিক হয়ে গেল লিয়োনেল মেসিদের রাউন্ড অফ ৩২-র প্রতিপক্ষ। গত বারের চ্যাম্পিয়নদের কবে, কখন খেলতে হবে তা-ও চূড়ান্ত হয়ে গিয়েছে। যদিও গ্রুপ পর্বে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার।

Advertisement

রবিবার ডালাসে জর্ডনের বিরুদ্ধে খেলবেন মেসিরা। তাঁরা মাঠে নামার ২৪ ঘণ্টারও বেশি সময় আগে চূড়ান্ত হয়ে গিয়েছে পরের পর্বের সূচি। স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে উরুগুয়ে। অন্য ম্যাচে সৌদি আরবকে আটকে দিয়ে নক আউটে উঠেছে কাবো ভার্দে। গ্রুপ ‘এইচ’-এ রানার্স হয়েছে প্রথম বার বিশ্বকাপ খেলতে আসা দেড় লাখ মানুষের দেশ।

এক ম্যাচ বাকি থাকলেও আর্জেন্টিনার গ্রুপ ‘জে’ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত। বিশ্বকাপের সূচি অনুযায়ী, দ্বিতীয় রাউন্ডে গ্রুপ ‘জে’র চ্যাম্পিয়ন দলকে খেলতে হবে গ্রুপ ‘এইচ’র রানার্স দলকে। অর্থাৎ এ বারের বিশ্বকাপের অন্যতম চমক কাবো ভার্দের মোকা়বিলা করতে হবে মেসিদের।

Advertisement

এই ম্যাচ হবে আগামী শুক্রবার, ৩ জুলাই। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলা হবে। এই মাঠ মেসির অত্যন্ত পরিচিত। গত মরসুম পর্যন্ত ইন্টার মায়ামির ঘরের মাঠ ছিল হার্ড রক স্টেডিয়াম। স্থানীয় সময় সন্ধা ৬টায় কাবো ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ভারতীয় সময় অনুযায়ী খেলা শুরু রাত ৩.৩০ মিনিটে।

প্রিকোয়ার্টার ফাইনালে গত বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া অথবা মিশর। কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষেরা হল সুইৎজ়ারল্যান্ড, পর্তুগাল অথবা কলম্বিয়া। সেমিফাইনালে খেলতে হতে পারে ব্রাজ়িল অথবা ইংল্যান্ডের সঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement