FIFA World Cup 2026

বিশ্বকাপে আবার ভিসা-সমস্যা! আমেরিকায় প্রবেশের অনুমতি না পেয়ে এখনও মেক্সিকোয় আটকে প্যালেস্তাইন ফুটবলের সভাপতি

বিশ্বকাপে ভিসা-সমস্যা কিছুতেই কাটছে না। বড় মাপের কর্তাদেরও ভিসা দিতে দেরি করা হচ্ছে। প্যালেস্তাইন ফুটবল সংস্থার সভাপতি জিব্রিল রাজুব এখনও আমেরিকার ভিসা পাননি। তিনি আটকে রয়েছেন মেক্সিকোয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ২২:২১
Share:

জিব্রিল রাজুব। ছবি: রয়টার্স।

বিশ্বকাপে ভিসা-সমস্যা কিছুতেই কাটছে না। এমনিতেই প্রচুর সমর্থক খেলা দেখতে যাওয়ার ভিসা পাননি। এ বার বড় মাপের কর্তাদেরও ভিসা দিতে দেরি করা হচ্ছে। প্যালেস্তাইন ফুটবল সংস্থার সভাপতি জিব্রিল রাজুব এখনও আমেরিকার ভিসা পাননি। তিনি আটকে রয়েছেন মেক্সিকোয়। বিভিন্ন দেশের আরও কিছু অতিথিকে এখনও ভিসা দেয়নি আমেরিকা। ক্রমশ বাড়ছে জটিলতা।

Advertisement

মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচে হাজির ছিলেন রাজুব। বিশ্বকাপের অ্যাক্রেডিটেশন পাওয়া সত্ত্বেও আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। অতীতে সহজেই ভিসা পেয়ে আমেরিকায় ঢুকলেও এ বার রাজুব তা পাচ্ছেন না।

সংবাদ সংস্থাকে রাজুব জানিয়েছেন, পরিস্থিতি খুবই ঘোরালো। বিশ্বকাপে অতিথি হিসাবে আমন্ত্রণ পেলেও কেন তাঁদের সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রাজুব বলেছেন, “খেলা দেখতে আসা বিশ্বের সব ফুটবলারের অধিকার এ ভাবে প্রত্যাখ্যাত করা একেবারেই উচিত কাজ নয়।”

Advertisement

প্যালেস্তাইন বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেনি। তবে ফিফা সাধারণত সব সদস্য দেশের ফুটবল সংস্থার প্রধানকেই বিশ্বকাপ দেখতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। রাজুবও সে কারণেই মেক্সিকোয় গিয়েছেন। কিন্তু আমেরিকায় প্রবেশের অনুমতি কবে পাবেন নিজেও জানেন না।

এর আগে সোমালিয়ার রেফারিকে আমেরিকায় ঢুকতে না দিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে দেশে। একাধিক দেশের সমর্থকেরা এখনও আমেরিকায় খেলা দেখতে যাওয়ার ভিসা পাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement