FIFA World Cup 2026

কলম্বিয়ার বিরুদ্ধে রোনাল্ডোকে বিশ্রাম না দেওয়ায় সমালোচিত পর্তুগাল কোচ, মার্তিনেজ় বললেন, ‘বাচ্চাদের মতো কাজ করি না’

কলম্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের গ্রুপের শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিশ্রাম না দেওয়ায় সমালোচিত কোচ রবার্তো মার্তিনেজ়। পর্তুগালের কোচের সাফ কথা, তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটিই ঠিক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ২১:০০
Share:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছবি: রয়টার্স।

কলম্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের গ্রুপের শেষ ম্যাচে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল। সেই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বিশ্রাম না দেওয়ায় সমালোচনা হচ্ছে কোচ রবার্তো মার্তিনেজ়কে নিয়ে। তবে পর্তুগালের কোচ সাফ জানিয়েছেন, তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটিই ঠিক।

Advertisement

গ্রুপের শেষ ম্যাচে লিয়োনেল মেসিকে প্রথম একাদশে রাখা হয়নি। আর্লিং হালান্ড খেলেননি। পুরো ম্যাচ খেলেননি কিলিয়ান এমবাপেও। তবে এই তিনটি দেশের মতো পর্তুগালের নকআউটে যোগ্যতা অর্জন আগেই নিশ্চিত হয়ে যায়নি।

কলম্বিয়া ম্যাচের পর মার্তিনেজ় বলেছেন, “বাকি দেশের অন্যান্য ফুটবলারদের সঙ্গে রোনাল্ডোর তুলনা করতে চাই না। সেটা খুব বাচ্চাদের মতো কাজ হবে, যা আমি করি না। ক্রিশ্চিয়ানোকে সঠিক সময়ে সঠিক জায়গাতেই ব্যবহার করা হয়। মানসিক ভাবে শক্তিশালী থাকা, শৃঙ্খলা বজায় রাখা এবং আক্রমণের সময় গোলমুখ খোলার রাস্তা খুঁজে বার করাই আমাদের আসল কাজ।”

Advertisement

রোনাল্ডোর যে পুরো ৯০ মিনিট খেলতে কোনও সমস্যা হয়নি সেটাও স্পষ্ট করে দিয়েছেন মার্তিনেজ়‌। বলেছেন, “রোনাল্ডোর কাছে ৯০ মিনিট ফুটবল খেলা কোনও সমস্যাই নয়। তবে পরের ম্যাচে কিছু একটা বদল করতে পারি। সেটা অন্য ফুটবলারের ক্ষেত্রে হতে পারে। ম্যাচ এবং অনুশীলন থেকে যে তথ্য পাই তা বিশ্লেষণ করা হয়। দলে বদল করার সুযোগ সব সময়ই রয়েছে।”

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পর্তুগালের নকআউট ম্যাচ বিশেষ একটি কারণে আলাদা হতে চলেছে। দিয়োগো জোতার মৃত্যুবার্ষিকীর এক দিন আগেই পড়েছে সেই খেলা। মার্তিনেজ় বলেছেন, “অনুশীলন হোক বা ম্যাচ, সব সময়েই জোতার কথা মনে পড়ে আমাদের। তবে শোক নয়, বরং উৎসবের মতো করে দেখতে চাই ম্যাচটা। জিতে জোতাকে সম্মান জানাতে চাই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement