FIFA World Cup 2026

বিশ্বকাপের নকআউটে উঠেও চিন্তা স্পেনের, চোট পেলেন দুই গুরুত্বপূর্ণ ফুটবলার, দল বদলাতে পারেন কোচ ফুয়েন্তে

উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করেও শান্তিতে নেই স্পেন। দুই ফুটবলারের চোট চিন্তা বাড়িয়ে দিয়েছে। উইংয়ে কে খেলবেন তা নিয়ে চিন্তায় কোচ লুই দে লা ফুয়েন্তে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ২৩:৩৮
Share:

চোটের পর মাঠে কাতরাচ্ছেন পিনো। ছবি: রয়টার্স।

শুক্রবার রাতে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করেছে স্পেন। কিন্তু দুই ফুটবলারের চোট তাদের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। নকআউটে উইংয়ে কাকে খেলাবেন তা নিয়ে চিন্তায় পড়তে পারেন কোচ লুই দে লা ফুয়েন্তে।

Advertisement

উরুগুয়ের বিরুদ্ধে চোট পেয়েছেন নিকো উইলিয়ামস এবং ইয়েরেমি পিনো। উইলিয়ামসের কুঁচকিতে চোট রয়েছে। ক্রিস্টাল প্যালেসের ফুটবলার পিনো দ্বিতীয়ার্ধে বাঁ কাঁধে আঘাত পান। পুরো ম্যাচ খেললেও তাঁর অবস্থা ভাল নয়। কোচের আশঙ্কা, পিনো বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন।

কোচ ফুয়েন্তে বলেছেন, “উইলিয়ামসের অস্বস্তি হচ্ছিল। পেশিতে টান ধরতে পারে। আবার ক্লান্তিও হতে পারে। কিন্তু পিনোর যন্ত্রণা দেখে আমাদেরও খুব কষ্ট হচ্ছে। হয়তো বিশ্বকাপে আর খেলতে পারবে না।” ফুয়েন্তের আশঙ্কা, পিনোর কলারবোন ভেঙে গিয়েছে।

Advertisement

ফুয়েন্তে আরও বলেছেন, “চোট নিয়েও অসাধারণ খেলেছে পিনো। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে ওর। দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করা হবে।” পিনো, উইলিয়ামস ছাড়াও, এখনও পুরোপুরি ফিট নন লেমিনে ইয়ামাল। ড্যানিয়েল মুনোজ় এখনও বাঁ পায়ের চোট সারিয়ে সুস্থ হতে পারেননি। ফলে উইংয়ে বিকল্প খুবই কম।

উইলিয়ামস, পিনো এবং মুনোজ় কেউই না খেলতে পারলেন, বাঁ উইংয়ে গাভিকে খেলানো হতে পারে। তিনি কাবো ভার্দে ম্যাচে ওই পজিশনেই খেলেছিলেন। যদিও নজর কাড়তে পারেননি। এ ছাড়া মিকেল ওয়ারজ়াবালকে বাঁ দিকে খেলানো হতে পারে। সে ক্ষেত্রে ফেরান তোরেস বা বোরহা ইগলেসিয়াস সেন্টার ফরোয়ার্ড হিসাবে খেলবেন। ডান দিকে থাকবেন ইয়ামাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement