IPL 2020

ক্যাপ্টেন কোহালির আরসিবি জিতল প্রথম ম্যাচ, উচ্ছ্বসিত অনুষ্কা করলেন পোস্ট

প্রথমে ব্যাট করে ১৬৩ রান তোলে আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে ১৫৩ রান তুলতে সক্ষম হয় হায়দরাবাদ। ১০ রানে ম্যাচ জেতে কোহালির দল। ফলে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জয় দিয়ে যাত্রা শুরু হল আরসিবি-র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ ১৯:৫৪
Share:

অনুষ্কার ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবি।

জয় দিয়ে আইপিএল যাত্রা শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই জয়ে আরসিবি ফ্যানদের সঙ্গে খুশি প্রকাশ করেছেন ক্যাপ্টেন কোহালির সেলিব্রিটি স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মাও। ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড হ্যান্ডলে তিনি একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান আরবিসি-কে।

Advertisement

সোমবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ১৬৩ রান তোলে আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে ১৫৩ রান তুলতে সক্ষম হয় হায়দরাবাদ। ১০ রানে ম্যাচ জেতে কোহালির দল। ফলে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জয় দিয়ে যাত্রা শুরু হল আরসিবি-র।

কোহালি এবং আরসিবি ফ্যানদের কাছে এই জয় এক আনন্দের মুহূর্ত অবশ্যই। সেই সঙ্গে বিরাটের সন্তানের মা হতে চলা অনুষ্কাও তাঁর খুশি লুকিয়ে রাখেননি। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, যজুবেন্দ্র চহালের বলে হায়দরাবাদের বিজয় শঙ্কর শূন্য রানে ফিরে যাওয়ার পর কোহালির সঙ্গে হাত মেলাচ্ছেন। এর আগের বলেই চহাল প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন জনি বেয়ারস্টো-কে। এটিই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। সেই ছবিটিই অনুষ্কা তাঁর স্টোরিতে শেয়ার করে লিখেছেন, ‘উইনিং স্টার্ট’, সঙ্গে জুড়ে দিয়েছেন দু’টি ইমোজি। আর নিজে আরসিবি-কে ভিক্ট্রি সাইন দেখিয়েছেন।

Advertisement

আরও পড়ুন : ভুল করে কাটা লটারির টিকিটে ৩ কোটি ৩২ লাখের বেশি টাকা জিতল দম্পতি

আরও পড়ুন : যেন সবুজ ঘাসের দাগ লেগে, হাল ফ্যাশানের এই জিনসের দাম শুনলে চোখ কপালে উঠবে

Advertisement

অনুষ্কার পোস্ট করা সেই ছবি

এই ছবিটি আইপিএল-এর ফেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট হয়েছে।

দেখুন সেই পোস্ট:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement