সাংবাদিকদের মারল পুলিশ

ম্যাচ শেষে পুলিশের হাতে নিগৃহীত হলেন মাঠে থাকা সাংবাদিকরা। ইস্টবেঙ্গল ড্রেসিংরুমের দিকে তাঁরা এগোলে তাঁদের আটকায় পুলিশ। সাংবাদিকদের ধাক্কা মেরে ফেলে দেওয়া, কলার ধরে টেনে সরানোর মতো ঘটনাও ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০২:৩২
Share:

ম্যাচ শেষে পুলিশের হাতে নিগৃহীত হলেন মাঠে থাকা সাংবাদিকরা। ইস্টবেঙ্গল ড্রেসিংরুমের দিকে তাঁরা এগোলে তাঁদের আটকায় পুলিশ। সাংবাদিকদের ধাক্কা মেরে ফেলে দেওয়া, কলার ধরে টেনে সরানোর মতো ঘটনাও ঘটে। পুলিশের কয়েক জন সিনিয়র অফিসার যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামছেন, তখনই এক সিনিয়র অফিসার সাংবাদিকদের পিটিয়ে বের করে দেওয়ার নির্দেশ দেন। তাতে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠে। বেশ কয়েকজন সাংবাদিক জখমও হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement