News Of The Day

নামছে পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল, বিপক্ষে মরক্কো। মেয়েদের বিশ্বকাপে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। আর কী

বিশ্বকাপ ফুটবলে আজ নামছে ব্রাজিল, মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ তিনটি ম‍্যাচ, উত্তরবঙ্গে ইতিমধ্যেই আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ০৭:৫৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

বিশ্বকাপ ফুটবলে আজ নামছে ব্রাজিল। ভারতীয় সময় ভোর-রাতে ব্রাজিলের খেলা। পাঁচ বারের চ্যাম্পিয়নদের সামনে প্রথম ম‍্যাচে মরক্কো। খেলা ভোর ৩:৩০ থেকে। তার আগে রাত ১২:৩০ থেকে রয়েছে কাতার বনাম সুইৎজারল‍্যান্ড ম‍্যাচ। কাল ভোর ৬:৩০ থেকে রয়েছে হাইতি-স্কটল‍্যান্ড ম‍্যাচ। সব খেলা দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ‍্যানেল ও জি৫ অ‍্যাপে।

বিশ্বকাপ ফুটবলের সঙ্গে চলছে আরও এক বিশ্বকাপ। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ তিনটি ম‍্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি আয়ারল‍্যান্ড ও স্কটল‍্যান্ড। থেলা বিকেল ৩টে থেকে। সন্ধ্যা ৭টা থেকে রয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা বড় ম‍্যাচ। সবশেষে রাত ১১টা থেকে ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউ জিল্যান্ড ম‍্যাচ। তিনটি খেলাই দেখা যাবে স্টার স্পোর্টস চ‍্যানেল ও জিয়োহটস্টার অ‍্যাপে।

Advertisement

উত্তরবঙ্গে ইতিমধ্যেই আনুষ্ঠানিক ভাবে বর্ষা প্রবেশ করেছে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) চলবে। দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী ক’দিন বিক্ষিপ্ত ভাবে চলবে বৃষ্টি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement