AI Travel Guide

ট্রাভেল সংস্থা অতীত! পছন্দ বুঝে ছোট-বড় ভ্রমণের পরিকল্পনা এআই বানিয়ে দিচ্ছে বিনামূল্যে, কী ভাবে?

এ স্বাদ এক বার যিনি বা যাঁরা পাবেন, তাঁরা আর কোথাও যাওয়ার কথা ভাববেনই বা কেন? হাতের কাছে বেড়ানোর একটি নিখুঁত পরিকল্পনা যদি ছকে দেওয়া থাকে, তবে বাড়তি পরিশ্রম আর হুজ্জোতির প্রয়োজনই বা কী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৯
Share:

ছবি : সংগৃহীত।

‘‘...আপনি কি চান, আমি আপনার জন্য ৩ দিনের ভ্রমণ পরিকল্পনা তৈরি করে দিই? শুধু আপনার বাজেট এবং সঙ্গীর সংখ্যা জানালেই আমি শুরু করতে পারি।’’

ট্রাভেল সংস্থার ডেস্কে বসা কর্মী নন বা কোনও অনলাইনে চ্যাটে থাকা ট্রাভেল এজেন্টও নন। খাঁটি বাংলায় এ কথা লিখল জেমিনাই। গুগ্‌ল-এর কৃত্রিম মেধা বা এআই চালিত চ্যাটবট।

Advertisement

একই ধরনের প্রস্তাব পাওয়া যাবে চ্যাটজিপিটি, মেটা এআই বা অন্যান্য এআই চালিত চ্যাটবটের কাছ থেকেও। যদি তাদের কাছে বেড়াতে যাওয়ার প্রসঙ্গ তোলেন। এদের মধ্যে কেউ কেউ আবার শুধু আপনাকে ভ্রমণসূচি তৈরি করে দিয়েই ক্ষান্ত হবে না। বেড়াতে গেলে কী খাবেন, কোন জায়গার কোন খাবার বিখ্যাত, তা কোথায় গেলে সবচেয়ে ভাল পাওয়া যায়, আবহাওয়া বুঝে কেমন পোশাক ব্যাগে ভরবেন, এমনকি সে জায়গার কোনও বিশেষ শিল্পদ্রব্য, যেমন শাড়ি, গয়না, হস্তশিল্প সংগ্রহ করবেন কি না, তা-ও বলে দিতে পারবে। জানাবে, কোন সময়ে বিমান, ট্রেন বা বাসের টিকিট কাটলে কম খরচ হবে।

শুধু সঠিক প্রশ্ন করার অপেক্ষা। এআই বট সঙ্গে সঙ্গেই হাজির হবে জবাব নিয়ে। আর যদি কোথায় বেড়াতে যাবেন, তা-ই বুঝতে না পারেন? সে সমস্যার সমাধানও করবে এআই। শুধু বলে দিতে হবে আপনার পছন্দ অপছন্দের কথা। আপনি মানুষটি ইতিহাসপ্রেমী না কি প্রকৃতিপ্রেমী? প্রকৃতিপ্রেমী হলে কেমন পাহাড় পছন্দ? ইতিহাসপ্রেমী হলে স্থাপত্য বেশি পছন্দ করেন, না কি গল্পগাথা? বলে দিন এআইকে। সে আপনাকে চার পাঁচ রকমের বিকল্প জানিয়ে দেবে।

Advertisement

এ স্বাদ এক বার যিনি বা যাঁরা পাবেন, তাঁরা আর অর্থ ব্যায় করে কোনও সংস্থার দ্বারস্থ হওয়ার কথা ভাববেনই বা কেন? হাতের কাছে যদি বেড়ানোর এমন একটি নিখুঁত পরিকল্পনা ছকে দেওয়া থাকে, তবে বাড়তি পরিশ্রম আর হুজ্জতের প্রয়োজনই বা কী? ২০২৬ সালে তাই পর্যটন ট্রেন্ডের শীর্ষে বিরাজমান এআই গাইডেড ট্যুর। আর সেই কৃত্রিম মেধা-নির্ভর ভ্রমণ পরিকল্পনার জন্য ২০২৬ সালে বেশ কিছু এআই অ্যাপও জনপ্রিয় হয়েছে।

১. সবিস্তার সফর-পরিকল্পনা

ট্রিপান্ডু: আপাতত সবচেয়ে বেশি জনপ্রিয় এআই ট্রাভেল অ্যাপ। এটি আপনার পছন্দ, বাজেট এবং ভ্রমণের ধরণ বুঝে কয়েক সেকেন্ডের মধ্যে একটি নিখুঁত রুট ম্যাপ তৈরি করে দিতে পারবে।

লায়লা (আগে নাম ছিল রোম অ্যারাউন্ড): অত্যন্ত সহজবোধ্য একটি অ্যাপ। শুধু গন্তব্য ও সময় দিলেই এটি আকর্ষণীয় সব জায়গা এবং স্থানীয় খাবারের তালিকা তৈরি করে দেবে।

মাইন্ডট্রিপ : যারা একটু বিস্তারিত প্ল্যান পছন্দ করেন, তাঁদের জন্য এই অ্যাপ সেরা। এটি রিয়্যাল-টাইমে প্ল্যান আপডেট করতে পারে এবং আপনার রুচির সঙ্গে মিলিয়ে বেড়ানোর অনেক অজানা ঠিকানা খুঁজে দিতে পারে।

আইপ্ল্যান ডট এআই: সময়ের উপযুক্ত ব্যবহারের জন্য জনপ্রিয় এই অ্যাপ। দিনের প্রতিটি ঘণ্টা কীভাবে কাটাবেন, তার একটি পূর্ণাঙ্গ গাইড তৈরি করা যায় এর সাহায্যে।

২. সাশ্রয়ী হোটেল বুকিং ও টিকিট সংরক্ষণ

হপার: এআই ব্যবহার করে বিমানের টিকিটের দাম এবং হোটেলের ভাড়ার সম্ভাব্য মূল্য জানায়। এ থেকে বোঝা যায়, কখন টিকিট কাটলে বা হোটেল বুক করলে সবচেয়ে বেশি সাশ্রয় হবে।

গুগ্‌ল ট্রাভেল: গুগ্‌লের এই টুলগুলি এখন অনেক বেশি স্মার্ট। এটি জিমেল থেকে তথ্য নিয়ে স্বয়ংক্রিয় ভাবে একটি ট্রিপ ফোল্ডার তৈরি করে দেয়।

৩. রোড ট্রিপের জন্য

রেড ট্রিপার্স: যদি গাড়ি নিয়ে বা লং ড্রাইভে ঘুরতে পছন্দ করেন, তবে এই অ্যাপটি রাস্তার পাশের সেরা রেস্তোরাঁ, ক্যাম্পসাইট এবং দর্শনীয় স্থানগুলি খুঁজে দেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement