Bangladesh

আজীবন প্রধানমন্ত্রীত্ব নয়, গোলাপী ব্যালটে রায় বাংলাদেশের বাঙালির

১৯৭৭, ১৯৮৫, ১৯৯১— অতীতে বাংলাদেশে গণভোট হয়েছে তিন বার।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৪
Share:
Advertisement

দেশে ত্রয়োদশ নির্বাচন। দেশের নেতা হিসাবে তারেক রহমানকে বেছে নিয়েছেন বাংলাদেশের মানুষ। সঙ্গে তার মেয়াদও স্থির করে দিয়েছেন। খালেদা পুত্র প্রধানমন্ত্রী হলে সর্বোচ্চ ১০ বছর থাকতে পারবেন পদে, এটাই বাংলাদেশের গণরায়। বাংলাদেশের ইতিহাসে চতুর্থ গনভোট। সেই ভোটে নির্বাচনে অংশ নেওয়া মানুষদের ৭৩ শতাংশই রায় দিয়েছেন জুলাই সনদ অনুযায়ী সংবিধান-আইন এবং প্রশাসনিক সংস্কারের পক্ষে।

সংস্কার কমিশনের রিপোর্টে ৮৪টি সংস্কারের সুপারিশ অন্তর্বতী সরকারের। এর মধ্যে ৪৭টি সাংবিধানিক এবং ৩৭টি আইন বিষয়ক। প্রধানমন্ত্রীত্বের মেয়াদ বেঁধে দেওয়ার পাশাপাশি ভারতের মতো দ্বিকক্ষ সংসদ এবং প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের পক্ষে রায় দিয়েছেন মানুষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement