BJP Bengal Govt Oath Ceremony

আসানসোলে মাটি কামড়ে পড়ে থেকে দু’বার বিধায়ক, এ বার মন্ত্রিসভাতে অগ্নিমিত্রা পাল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখেই রাজনীতিতে নেমেছিলেন। প্রধানমন্ত্রীর সামনেই মন্ত্রিসভায় শপথ অগ্নিমিত্রার।

আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৫:৫৭
Share:
Advertisement

২০২১-এর নির্বাচনে আসানসোল দক্ষিণ থেকে বিধায়ক। বিধানসভায় বিরোধিতায় তাঁর অগ্নিরূপ দেখেছে রাজ্যবাসী। ভোট-রাজনীতিতে ২০২৪-এর লোকসভায় মেদিনীপুর থেকে অবশ্য হেরে যান। তবে দমে যাননি, বিজেপিতে তাঁর গুরুত্বও কমেনি। মাটি কামড়ে পড়ে থেকেছেন আসানসোলে। তবে দিল্লি তাঁর কাছে দূর নয়। দ্বিতীয় বার বিধায়ক নির্বাচিত হওয়ার পর তাঁর দিল্লিযাত্রা নিয়ে জল্পনা ছড়িয়েছিল। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় তিনি যে গুরুত্বপূর্ণ পদে থাকবেন, তা এক রকম নিশ্চিতই হয়ে গিয়েছিল। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মন্ত্রিসভায় থাকলেন অগ্নিমিত্রা পাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement